এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: 'দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে', টিকিট না পেয়ে ক্ষুব্ধ TMC বিধায়ক তাজমুল হোসেন

West Bengal Assembly Election 2026: 'যারা পার্টির প জানে না, তাদের টিকিট দিল। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।' 

West Bengal Assembly Election 2026: এবার টিকিট পাননি রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, দাবি তাজমুল হোসেনের। ক্ষুব্ধ তিনি। অভিযোগ করে তাজমুল হোসেন বলছেন, 'পার্টির সমস্ত প্রোগ্রাম অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও টিকিট দিল না। যারা পার্টির প জানে না, তাদের টিকিট দিল। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।' 

কোথাও প্রার্থী না হওয়ায় ক্ষোভ, কোথাও প্রার্থী অপছন্দ হওয়ায় বিক্ষোভ। ২৪ ঘণ্টাও কাটেনি প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। তার মধ্যেই দিকে দিকে এই ছবি। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়ে গেছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাধিক বিদায়ী বিধায়ক। অনেক কেন্দ্রে আবার প্রার্থী পছন্দ হয়নি দলীয় কর্মীদের। 

তৃণমূলের প্রার্থী তালিকায় ১৪১জন নতুন মুখ। গতবারে জেতা তৃণমূলের ১৩৫জন বিধায়ক ফের প্রার্থী। গতবারে জেতা ১৫ জন বিধায়কের আসন বদল। টিকিট পেলেন না গতবার জেতা ৭৪ বিধায়ক। তৃণমূলের প্রার্থী তালিকায় ৪৭জন সংখ্যালঘু। তৃণমূলের প্রার্থী তালিকায় ৯৫জন SC-ST এবং ৪০ বছরের নীচে ৪২জন তৃণমূল প্রার্থী। 

এবার পশ্চিমবঙ্গে ভোট ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোটগণনা ৪ মে। 

অন্যদিকে, টিকিট না পেয়ে রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ 

টিকিট না পেয়ে রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। ২০১১ ও ২০১৬ সালে নাটাবাড়ির জয়ী তৃণমূল বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হন। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরে তিনি বলেছেন, ভাবতে পারিনি দল টিকিট দেবে না। তুফানগঞ্জ থেকে দলে টিকিট দেওয়ার কথা বলেছিল, আমি নাটাবাড়ি থেকে দাঁড়াতে চেয়েছিলাম। বরাবর নাটাবাড়ির মানুষের জন্য কাজ করেছি, তাই তুফানগঞ্জ থেকে দাঁড়াতে চাইনি। অবসর নেওয়ার জন্য এখনও ৫ থেকে ৭ বছর আছে ভেবেছিলাম কিন্তু তার আগেই মনে হয় অবসর নিতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য লড়াই করেছি। ২১-এ পরিজিত হওয়ার পরে টানা ৫ বছর মানুষের জন্য কাজ করেছি। টিকিট না পেয়ে খারাপ লাগছে বলে জানিয়েছেন তিনি। ভালভাবে, সম্মানের সঙ্গে অবসর নিতে চেয়েছিলাম, সেটা আর হল না বলে মন্তব্য করেছেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget