এক্সপ্লোর

Mamata Banerjee: '... খুন করতে চায়, যদি সেরকম হয় আমার নিরাপত্তা তুলে নিয়ে দিয়ে দেব', কার প্রসঙ্গে বললেন মমতা?

West Bengal Assembly Election 2026: 'আমার খুব প্রিয় প্রার্থী সওকত মোল্লা। আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছি এই কারণে, কারণ, আমি ভাঙড়ের জন্য় অনেক কিছু করতে চাই। সওকতকে ভোট দিন।' 

দক্ষিণ ২৪ পরগনা, ভাঙড় : আসন্ন বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সওকত মোল্লা। শনিবার ভাঙড়েই সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর মুখেই শোনা গিয়েছে সওকত মোল্লার ভূয়সী প্রশংসা। প্রার্থীকে সমর্থন করে তৃণমূল সুপ্রিমো বলেছেন, প্রয়োজনে নিজের নিরাপত্তা সওকত মোল্লাকে দিয়ে দেবেন তিনি। মমতা এদিন বলেছেন, 'সওকত মোল্লাকে খুন করতে চায়, যদি সেরকম হয়, আমি আমার নিরাপত্তা তুলে নিয়ে, সওকতকে দিয়ে দেব।' 

২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভাঙড় বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে, শনিবার, ভাঙড়ে নির্বাচনী প্রচারে গিয়ে, এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সওকত মোল্লার ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, 'আমি যদি বাঁ হাত হই, সওকত আমার ডান হাত। যদি সেরকম হয়, আমি আমার নিরাপত্তা তুলে নিয়ে, আমি সওকতকে দিয়ে দেব।' এখানেই শেষ নয়। ভাঙড়ে সওকত মোল্লাকে প্রার্থী করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের সভা থেকে বলেছেন, 'আমার খুব প্রিয় প্রার্থী সওকত মোল্লা। আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছি এই কারণে, কারণ, আমি ভাঙড়ের জন্য় অনেক কিছু করতে চাই। সওকতকে ভোট দিন। ভাঙড়বাসী যা চাইবেন, তাই করে দেব।' 

সওকত মোল্লাকে খুন করতে চায় বলে এদিন মারাত্মক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'ওকে খুন করতে চায় ওরা। ওর নিরাপত্তা তুলে নিতে চায় বিজেপিকে বলে। যদি কোনওরকম নিরাপত্তা তুলে নিয়ে, ওর প্রতি কোনও হামলা হয়, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলব না। প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই? আমাকে লড়তে পারে না। ওরা সওকত মোল্লার সঙ্গে ঝগড়া করে মরছে। যদি সেরকম হয়, আমি আমার নিরাপত্তা তুলে নিয়ে, আমি সওকতকে দিয়ে দেব।' মমতা আরও বলেছেন, 'আমি ইচ্ছা করে ক্য়ানিং থেকে সওকতকে নিয়ে এসেছি। সওকতই আমায় বলেছিল, ৮টা থানা বানাতে।  কলকাতা পুলিশের অধীনে। ওই আমাকে বলছিল, দিদি মেডিক্য়াল কলেজ হাসপাতালটা শুরু হয়নি। আমি বললাম, ওরে, যাকে টেন্ডার দেওয়া হয়েছে, সে করেনি। এখন ইসলামিয়া হাসপাতাল প্রস্তাব পাঠিয়েছে, ওটা আমরা করে দেব।' 

২০১৬ সালে, ভাঙড় বিধানসভা কেন্দ্র ছিল তৃণমূলের হাতে। কিন্তু, ২০২১ সালে, এই কেন্দ্র ছিনিয়ে নেন, ISF-এর নৌশাদ সিদ্দিকি। ভাঙড় কেন্দ্র পুনরুদ্ধারের জন্য় এবার এখান থেকে সওকত মোল্লাকে প্রার্থী করেছে তৃণমূল। এতদিন তিনিই সামলেছিলেন ভাঙড়ে দলের পর্যবেক্ষকের দায়িত্ব। সওকত মোল্লা ২০১৬, ২০২১ - পরপর ২ বার ক্য়ানিং পূর্বের বিধায়কও হয়েছেন। এবার সেই সওকত মোল্লাই ভাঙড়ের তৃণমূলের প্রার্থী।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget