এক্সপ্লোর

Mamata Banerjee: 'তৃণমূল চোর হলে তুমি সুপার ডাকাত', ফের বিজেপিকে নিশানা মমতার, আর কী বললেন?

West Bengal Assembly Election 2026: সোনারপুরের সভা থেকে মমতা বলেছেন, 'ভোটের সময়ে চার্জশিট দিয়ে বলছ, তৃণমূল চোর। তৃণমূল চোর হলে তুমি সুপার ডাকাত।' 

দক্ষিণ ২৪ পরগনা, সোনারপুর : আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোটপ্রচারের ক্ষেত্রে বারংবার অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। বিভিন্ন জনসভায় বিজেপির তরফে দাবি করা হয়েছে, তাদের সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ্য থেকে বিতাড়িত করা হবে। অন্যদিকে আবার ভোটের আগে এ রাজ্যে কেন্দ্রের করা এসআইআর প্রক্রিয়া নিয়ে বারবার বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। মূল কথা হল, বিজেপির দাবি এই অনুপ্রবেশকারীদের ভোটেই এতদিন জিতে বাংলার মসনদ ধরে রেখেছিল শাসক দল। আর তৃণমূলের দাবি, অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে তাড়ানোর নামে বিজেপি ইচ্ছাকৃত ন্যায্য ভোটারদের নাম বাদ দিয়েছে। 

এই বিতর্ক চলছে অনেকদিন ধরেই। এর মাঝখানে শনিবার সোনারপুরের সভা থেকে ফের একবার বিজেপির দিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর সমর্থনে জনসভায় গিয়ে মমতা বলেন, 'বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারীদের কারখানা। সীমান্ত, বাহিনী কার হাতে? শুল্ক বিভাগ কার হাতে? তোমাদের হাতে। আমি রেলমন্ত্রী ছিলাম, সোনারপুরে কত রেল দিয়েছি, জানি। ভোটের সময়ে চার্জশিট দিয়ে বলছ, তৃণমূল চোর। তৃণমূল চোর হলে তুমি সুপার ডাকাত।' 

এখানেই শেষ নয়। বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, 'বেছে বেছে বিজেপি লোক পাঠিয়েছে, সবাইকে ধমকাচ্ছে, পার্টি অফিসে ঢুকে রেড, হিম্মত থাকলে সরাসরি লড়াই কর। অনেককে পাঠিয়েছে, বলছে বেছে বেছে অ্যারেস্ট কর। তোমাদের সবার নাম, ঠিকানা, কোথায় চাকরি কর, সব জানি। বিজেপি কাল থাকবে না, তখন বুঝে নিও।' সোনারপুরের সভা থেকে এদিন মোদির জাতির উদ্দেশে ভাষণ প্রসঙ্গেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'শুনছি আজ রাতে আবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওনার ভাষণ শোনার জন্য কেউ বসে নেই। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। ওনার ভাষণ মানে মিথ্যা, জুমলা, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।' 

ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে আক্রমণ-পাল্টা আক্রমণ, হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারি। একদিকে প্রচার সভা থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বললেন, বিজেপি কাল থাকবে না।  নিরপেক্ষভাবে কাজ না হলে, মানুষ কিন্তু বদলা নেবে। পাল্টা, যোগী আদিত্য়নাথ বলছেন, তৃণমূলের যে গুন্ডারা আজ ধমকি দিচ্ছে, ৪ মে-র পর তাদের উল্টো গুনতি শুরু হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধাক্কা মেরে বের করে দেওয়া হবে, সিতাইয়ের সভা থেকে এমনই হুঙ্কার দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে বাংলাদেশি মুসলিমদের ধাক্কা মেরে বের করার হুঙ্কার ছাড়লেন হিমন্ত বিশ্বশর্মা। পাল্টা বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীকে 'বহিরাগত' বাণে বিদ্ধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget