এক্সপ্লোর

WB Assembly Election 2026: বুথে যাওয়ার পথে রক্তাক্ত বিজেপি এজেন্ট, মেরে ফাটিয়ে দেওয়া হল মাথা

West Bengal Asssembly Election 2026: চাপড়ার বিজেপি প্রার্থী সৈকত সরকারের অভিযোগ, আজ সকাল ৬টা নাগাদ, ৫৩ নম্বর বুথে মক পোল শুরুর পর ওই বিজেপির এজেন্টকে বাধা দেয় তৃণমূলের লোকজন।

নদিয়া: চাপড়ার ৫৩ নম্বর বুথে, বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত মোশারেফ মির নামে ওই বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে চাপড়া হাসপাতালে। চাপড়ার বিজেপি প্রার্থী সৈকত সরকারের অভিযোগ, আজ সকাল ৬টা নাগাদ, ৫৩ নম্বর বুথে মক পোল শুরুর পর ওই বিজেপির এজেন্টকে বাধা দেয় তৃণমূলের লোকজন। এরপরই মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। ইতিমধ্যেই এই ঘটনায় চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন: 'ভোট দিতে যাবেন না' তৃণমূল নেতার শাসানি, মিনাখাঁয় উত্তেজনা

বিজেপি এজেন্ট জানিয়েছেন, 'আমি সকাল ৫.৪০ নাগাদ বুথের দিকে যাচ্ছিলাম। আমি বিজেপির এজেন্ট। আমার সঙ্গে ISF-র এজেন্ট ছিল। মফিদুল তাঁর দলবল নিয়ে বন্দুক উঁচিয়ে তেড়ে আসে আমার দিকে। আমার মাথায় রডের বাড়ি মেরেছে। আমি প্রত্যেককেই চিনি। ওরা প্রায় ১৫-১৬ জন ছিল। আমাকে মেরে পালিয়ে যায়। আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম। আমার সঙ্গে যাঁরা ছিল, তাঁদেরকেও মারা হয়েছে।'

সেই বিজেপি এজেন্ট আরও জানিয়েছেন, 'এমন পরিস্থিতি গত কয়েকদিন ধরেই তৈরি করেছে তৃণমূল। ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট না দেওয়ার জন্য হুমকি দিয়েছে তৃণমূল। প্রাণে মারার হুমকিও দিয়েছে। বুথের থেকে ১০০ মিটার দূরত্বে এই ঘটনা হয়েছে।'

এদিকে, রাজ্য়ের অন্য প্রান্তে কালিকাতলা পঞ্চায়েতের ২০৮ নম্বর বুথে এলাকায়, বিজেপি কর্মীকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ, বিজেপি কর্মী বিপ্লব মান্নার বাড়িতে স্থানীয় তৃণমূল কর্মী নুর ইসলাম ও মুজিবর শেখের নেতৃত্বে বেশ কয়েকজন। বিজেপি কর্মীর গোটা পরিবারকে ভোট দিতে বারণ করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। রাতেই বিজেপি কর্মীর বাড়িতে আসে পুলিশ। বারুইপুর পুলিশ জেলা সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয় পাওয়ার কারণ নেই। প্রয়োজন হলে, ভোট দিতে গেলে সঙ্গে যাবে পুলিশও।

এদিকে, সিঙ্গুরে আবার তৃণমূল প্রার্থী অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের ভয় দেখানো ও তাদের হয়রানির অভিযোগে সিঙ্গুর থানা ঘেরাও করলেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। তৃণমূল প্রার্থীর অভিযোগ, গতকাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। অভিযোগ না থাকা সত্ত্বেও, তাদের তুলে আনা হচ্ছে বাড়ি থেকে। তারই প্রতিবাদে রাতেই সিঙ্গুর থানা ঘেরাও করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
Advertisement

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget