এক্সপ্লোর

Suvendu Adhikari: " বাড়ির লোক ছাড়া কেউ চেনে না.." ! নন্দীগ্রামে ভোট প্রচারে নেমেই তৃণমূল প্রার্থীকে বিঁধলেন শুভেন্দু

Suvendu Attacks Nandigram TMC Candidate: নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে চোর চোর স্লোগান, ভোট প্রচারে নেমেই পবিত্র করকে জোর খোঁচা শুভেন্দুর

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : রবিবাসরীয় দুপুরে ঘরের মাঠে প্রচার শুরু করলেন নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী। অন্যদিকে বুধবার দলের হয়ে নিজের প্রচার সফরের দ্বিতীয় দিনে নন্দীগ্রামকে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এদিন, পবিত্র করের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, বাড়ির লোক ছাড়া কেউ চেনে না। পাল্টা পবিত্র কর বলেছেন, আমার বাড়িটাই পুরো নন্দীগ্রাম বিধানসভা বলে আমি মনে করি।

আরও পড়ুন, কালই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, তালিকায় থাকবে প্রায় ২৮ লক্ষ নাম, কারা পাস? কারা ফেল? জানবেন কীভাবে ? রইল বিস্তারিত

বেজে গেছে ভোট যুদ্ধের দামামা। এবারের বিধানসভা নির্বাচনে নিসন্দেহে ভরকেন্দ্র, ভবানীপুর। অন্যদিকে, নজর রয়েছে নন্দীগ্রামেও। জোড়া কেন্দ্রে একদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিপরীতে শুভেন্দু আধিকারী। অন্যদিকে শুভেন্দু অধিকারীর উল্টোদিকে বিজেপি ছেড়ে আসা পবিত্র কর। পরপর দু'দিন ভবানীপুরে প্রচার সেরে রবিবাসরীয় দুপুরে ঘরের মাঠে প্রচার শুরু করলেন নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী। অন্যদিকে বুধবার নিজের প্রচার সফরের দ্বিতীয় দিনে নন্দীগ্রামকে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 
 
ওইদিন সেখানে কর্মীদের নিয়ে বৈঠক করবেন। নন্দীগ্রাম বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, আপনারা যত বেশি করে নন্দীগ্রামের দায়িত্ব নেবেন, তত বেশি বেশি ভোটে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারাতে পারব। এদিন, আশদতলিয়ার দুর্গামন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। মন্দির থেকে বেরিয়ে খোল বাজিয়ে নাম সংকীর্তন করেন। শুভেন্দু বলেন, আমি তো চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার লড়ুক। কেন লড়ল না জানি না। 'তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় চোর চোর স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। শুভেন্দু বলেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আমাকে জিতিয়েছেন। এরপরে যাদেরকে ওরা প্রার্থী করেছে, আমি তাঁদের প্রতি সম্মান রেখেই বলি,  ওদেরকে ওদের বাড়ির লোক ছাড়া কেউ চেনে না। 

নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী  পবিত্র কর বলেন, আমার বাড়িটাই পুরো নন্দীগ্রাম বিধানসভা আমি মনে করি। ১০০% আমরা জয়লাভ করব। নন্দীগ্রাম বিধানসভায় কোনও চ্য়ালেঞ্জ নেই। ৩০ হাজারের ঊর্ধ্বে ভোটে জয়লাভ করব। জানুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে হয় স্বাস্থ্য পরিষেবা শিবির - সেবাশ্রয়। ২৫ মার্চ সেই নন্দীগ্রামে কর্মী বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই ফের সভা করার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার থেকেই প্রচারে নামছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সেদিন পাথরপ্রতিমায় জনসভা করবেন তিনি। বুধবার নন্দীগ্রামের পাশাপাশি দাসপুর, কেশিয়ারি, নারায়ণগড়ে জনসভা করবেন। বৃহস্পতিবার নাটাবাড়ি, ধূপগুড়িতে জনসভা ও কালচিনিতে রোড শো করবেন। শুক্রবার অর্থাৎ ২৭ মার্চ বিনপুর, পাঁশকুড়া পূর্ব, কুলপিতে জনসভা করবেন। এদিকে রবিবার সোনাচূড়ায় শহিদ বেদিতে প্রণাম করে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে, তাদের সঙ্গেই দুপুরের খাবার খান শুভেন্দু অধিকারী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget