এক্সপ্লোর

Election 2026: 'সব অত্যাচারের ফাইল খুলব', তৃণমূলকে চ্যালেঞ্জ, কোন কোন ঘটনা ফের সামনে আসতে পারে? বিরাট হুমকি মোদি-শাহর

মোদি বলেন, 'বাংলার বোনদের এই ভাই ভরসা দিচ্ছে বোনদের সুরক্ষা আমাদের জন্য সর্বোপরি। সব অত্যাচারের ফাইল খুলব'।

নয়া দিল্লি: বিধানসভা ভোটের আগে নারী নিরাপত্তা প্রসঙ্গে বিজেপি নেতারা বারবার যে দু'টো নাম উল্লেখ করছেন, তা হল - আর জি কর এবং সন্দেশখালি। এবার রাজ্য়ে এসে এই দুই ঘটনা নিয়ে ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

নারী নিরাপত্তা থেকে দুর্নীতি-বিধানসভা ভোটে তৃণমূল সরকারকে কোণঠাসা করতে, বারবার এই দুই অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। এই আবহে দ্বিতীয় দফার আগে, একসঙ্গে তৃণমূলের ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। নরেন্দ্র মোদি বলেন, 'বাংলার বোনদের এই ভাই ভরসা দিচ্ছে বোনদের সুরক্ষা আমাদের জন্য সর্বোপরি। সব অত্যাচারের ফাইল খুলব।'

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'আগে নিজের রাজ্যগুলো সামলান, দিল্লি সামলান, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে'। বুধবার দ্বিতীয় দফায় যে কেন্দ্রগুলোতে ভোট রয়েছে তার মধ্যে রয়েছে পানিহাটি। যেখানে বিজেপির প্রার্থী আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মা। 

২০২৪ সালে এই আর জি কর-কাণ্ড রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছিল। বিরাট প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল নারী-নিরাপত্তাকে। শুক্রবার সেই পানিহাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আপনারা দেখুন, যে মা, তাঁর মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। আর, যাঁর মেয়েকে TMC-র মহাজঙ্গলরাজ ছিনিয়ে নিয়েছে। বিজেপি সেই মাকে প্রার্থী বানিয়েছে। বিজেপি সন্দেশখালি পীড়িত বোনকেও নেতৃত্বের সুযোগ দিয়েছে। কিন্তু তৃণমূল এই বোনদের গালি দিচ্ছে।'                                           

নরেন্দ্র মোদি যখন আর জি কর-কাণ্ড নিয়ে সুর চড়িয়েছেন, তখন সন্দেশখালি নিয়ে সরব হয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আর জি করে যা হয়েছে সেটা সহ্য করবেন? দিদির গুন্ডাদের বলছি, আপনি দিদির আশ্রয়ে থেকে অত্যাচার করেছেন, আমরা আর জি করের নির্যাতিতার মাকে বিধানসভার টিকিট দিয়েছি। আর যিনি সন্দেশখালিতে সংঘর্ষ করেছেন সেই রেখা পাত্রকেও টিকিট দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করেছে'।                                        

বুধবার এ রাজ্যে দ্বিতীয় দফার ভোট। তার আগে হুমকি, হুঁশিয়ারি চলছে সমানতালে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget