এক্সপ্লোর

Narendra Modi: 'পশ্চিমবঙ্গের রাজনৈতিক মেজাজ কোন দিকে...', পুরুলিয়ার সভা থেকে কী বললেন উচ্ছ্বসিত মোদি

West Bengal Assembly Election 2026: এর আগে ১১ এপ্রিল পূর্ব বর্ধমানের কাটোয়াতে সভা করেছিলেন নরেন্দ্র মোদি। সেখানেও সভায় আগত মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেছিলেন তিনি।

পুরুলিয়া : প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার ছিল আজ ১৯ এপ্রিল। পশ্চিমবঙ্গের চার জায়গায় সভা করেছেন নরেন্দ্র মোদি। তার মধ্যে ছিল পুরুলিয়াও। আর সেখানকার সভায় মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত মোদি। রবিবার প্রচারে গিয়ে, পুরুলিয়ার সভায় ভিড় দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। সেখানে নরেন্দ্র মোদি লিখেছেন, 'আজ পুরুলিয়া আমাকে যা দিয়ে বরণ করে নিল: হেলিপ্যাডে উপচে পড়া ভিড়। পথে বিশাল জনসমাগম যা একটি স্বতঃস্ফূর্ত রোড শো-তে পরিণত হয়েছিল। বিশাল জনসভায় মানুষের অকুন্ঠ ভালোবাসা। ফেরার পথে আবারও ব্যাপক ভিড় এবং আরও একটি স্বতঃস্ফূর্ত রোড শো। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মেজাজ কোন দিকে তা এখন অত্যন্ত পরিষ্কার।' রবিবার পুরুলিয়ার জনসভা থেকে মোদি বলেছেন, 'ভোটের ফল কী হবে, আমি কখনও বলি না। এবার সবাই বলছে, বিজেপিই ক্ষমতায় আসছে।' 

এর আগে ১১ এপ্রিল পূর্ব বর্ধমানের কাটোয়াতে সভা করেছিলেন নরেন্দ্র মোদি। সেখানেও সভায় আগত মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেছিলেন তিনি। কাটোয়ার সভা থেকে মোদি বলেন, 'কাটোয়ার জনসভা রেকর্ড ভেঙে দিয়েছে। কাটোয়ায় জনগণের মেলা, বাংলায় দেখাবে খেলা। এই জনসমুদ্র ৪ মে-র ট্রেলার।' সেদিন কাটোয়ার সভা গুজরাতের তুলনা টেনে নরেন্দ্র মোদি এও বলেছিলেন যে, 'গুজরাতে বেলার দিকে সভা হলে, এমন লোক আসতেন না। বাংলায় যেখানে যেখানে আমি গিয়েছি, আগের বারের র‍্যালির রেকর্ড আপনারা ভেঙে দেন। আপনাদের একটা সত্যি কথা বলছি, আমার অনুভূতি বলছি, জীবন গুজরাতে কাটিয়েছি। কিন্তু যদি গুজরাতে বেলা ১১টা, ১২টায় কোনও সভা করতে হয়, তাহলে এমন সভা করতে পারতাম না। আপনার চমৎকার করে দিয়েছেন। হেলিপ্যাড থেকে দেখছিলাম সকাল সকাল এত মানুষের ভিড়, এত মানুষ আশীর্বাদ দিতে এসেছেন... আপনাদের স্নেহ, ভালবাসায় আমি অভিভূত। বর্ধমানে হাজার হাজার লোকের এই র‍্যালি বাংলায় খেলা দেখাবে। এই দৃশ্য ৪ মে- এর ফলাফলের ট্রেলার। আপনাদের উৎসাহ ভয়ের উপরে রয়েছে, ভরসার জয়ের দিশা দেখাচ্ছে। বাংলা পরিবর্তনের জন্য তৈরি।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget