এক্সপ্লোর

WB Assembly Election 2026: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হাড়োয়া

TMC Inner Clash: এমনকী এদের মধ্য়েই একজনকে ধারালো অস্ত্র হাতে দেখা যাচ্ছে। এই নিয়ে হাড়োয়ার তৃণমূল প্রার্থী মহম্মদ মুফতি আব্দুল মাতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল হাড়োয়া। মঙ্গলবার সন্ধেয় হাড়োয়ার তৃণমূল প্রার্থী মহম্মদ মুফতি আব্দুল মাতিনের প্রচারে জনসভা ছিল। আর সেই সভাতেই তৃণমূলের দুই গোষ্ঠী একে অন্যের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিও তো দেখা যাচ্ছে, হাতাহাতি থেকে চেয়ার ছোড়াছুড়ি, বাদ যায়নি কিছুই। এমনকী এদের মধ্য়েই একজনকে ধারালো অস্ত্র হাতে দেখা যাচ্ছে। এই নিয়ে হাড়োয়ার তৃণমূল প্রার্থী মহম্মদ মুফতি আব্দুল মাতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পাশাপাশি এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এ আর নতুন কিছুই না। এবার নির্বাচনী প্রচারেও সেই ছবি। কিছুদিন আগেই বীরভূমে একই ছবি ধরা পড়েছিল। সেখানে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনেই সংঘর্ষে জড়িয়েছিলেন তৃণমূলের দুটো গোষ্ঠী। সেদিন মুরারইত একটি সভা ছিল তৃণমূলের। জানা যাচ্ছে, মুরারইয়ে তৃণমূলের সংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ও। এছাড়াও ছিলেন মুরারইয়ের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন ও তাঁর সহকর্মীরা। তাদের সামনেই দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। স্থানীয় সূত্রের দাবি, মুরারইয়ের তৃণমূল প্রার্থীকে নিয়ে আগে থেকেই ক্ষোভ ছিল তৃণমূলে, এদিন তা চরম আকার নেয়। ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, এত গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক না, দলের ব্য়বস্থা নেওয়া উচিত।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এর আগেও বারবার সোচ্চার হয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রায় সারা বছরই যেখানেই গোষ্ঠীদ্বন্দ্বের খবর পান, সেখান থেকেই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এমন ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হয় বলে সবাইকে সতর্ক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তারপরও কোনও ব্যতিক্রম নেই। 

প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর সবচেয়ে বেশি প্রার্থীপদ নিয়ে অসন্তোষ দেখা গিয়েছিল বিজেপির মধ্যে। বাগদায় বিজেপি প্রার্থী করেছে শান্তনু ঠাকুরের  স্ত্রী সোমা ঠাকুরের। যা নিয়ে দলের অন্দরেই বিক্ষোভের সুর। বিজেপির প্রার্থী নিয়ে দলে বিক্ষুব্ধদের। অসন্তোষ দিনে দিনে বেড়েই চলেছে। সোমা ঠাকুরের প্রার্থীপদ বাতিল করে বাগদারই কোনও ভূমিপুত্র বা ভূমিকন্যাকে প্রার্থী করতে হবে। এই দাবিতে পথে নামলেন বিক্ষুব্ধরা। বিজেপি নেতাকর্মীরাই মিছিল থেকে শান্তনু ঠাকুর মুর্দাবাদ, এমন স্লোগানও শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে ভোট যত এগোচ্ছে, ততই যেন গোষ্ঠীদ্বন্দ্ব বা প্রার্থী অসন্তোষের ছবি বিভিন্ন জায়গায় ধরা পড়ছে।

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget