এক্সপ্লোর

West Bengal Assembly Election: ২ য় দফার আগে আরও কড়া কমিশন, ভুয়ো ভোট দিলেই জেল ! কত বছরের?

West Bengal Election - ভুয়ো ভোট দিতে গেলেই ধরা পড়বে ক্যামেরায়। চিহ্নিতকে ১ বছরের জেল, নির্দেশ নির্বাচন কমিশনের। 

রুমা পাল, কলকাতা : দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন। অতীতে ভোট সন্ত্রাসের থেকে শিক্ষা নিয়ে, সন্ত্রাসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে তৈরি করা হয়েছে রেড জোন। এছাড়া কোনও রকম ভাবে যাতে ভুয়ো ভোট  না-পড়ে , সেই জন্যও সতর্ক কমিশন। একেবারে শাস্তির কথা উল্লেখ করে জারি করা হয়েছে সতর্কতা। 

কলকাতা : আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দ্বিতীয় দফা। এদিন কেউ যদি ভুয়ো ভোট দিতে গিয়ে ধরা পড়ে, তাহলে তার ১ বছরের জেল হবে।  নির্দেশে জানিয়েছে কমিশন। ছাপ্পা ভোট, রিগিং আটকাতেই এই নতুন নির্দেশ। ভুয়ো ভোট দিতে গেলেই তা ধরা পড়ে যাবে ক্যামেরায়। চিহ্নিতকে ১ বছরের জেল খাটতে হবে,  নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া সূত্রের খবর, পুলিশ-প্রশাসনের উদ্দেশে নির্বাচন কমিশন বার্তা দিয়েছে,  আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।   

 ভোটের আগে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন

দ্বিতীয় দফার ভোটের আগে কোথাও বোমাবাজির অভিযোগ উঠল!  কোথাও উদ্ধার হল তাজা বোমা।  এই প্রেক্ষাপটে দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, দ্বিতীয় দফার ভোটে বেশকিছু স্ট্র্য়াটেজিও বদলাচ্ছে কমিশন।  অতীতে ভোট সন্ত্রাসের থেকে শিক্ষা নিয়ে, সন্ত্রাসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে তৈরি করা হয়েছে রেড জোন। প্রথম দফায় ভোটে বুথের ১০০ মিটারের মধ্যে লক্ষ্মণরেখা টেনে দিয়েছিল কমিশন। আর দ্বিতীয় দফায়, কমিশনের তৈরি এই রেড জোনে থাকছে, তাতে রয়েছে, ভাঙড়, ব্য়ারাকপুর, খানাকুল, কাকদ্বীপ, আরামবাগের মতো এলাকা। দ্বিতীয় দফার ভোটেও থাকছে ড্রোনে নজরদারি। 

আরও পড়ুন :  'লোডশেডিং করে আর কম্বল মুড়ি দিয়ে' ভবানীপুর থেকে বিস্ফোরক অভিযোগ মমতার

 বাইক চলাচল নিয়ে নতুন নিয়ম 

ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনও বাইক র‍্যালি বা শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। ভোট গ্রহণের ১২ ঘণ্টা আগে অর্থাৎ ২৮ এপ্রিল সন্ধে ৬টা থেকে, বাইকে ১ জনের বেশি চড়তে পারবেন না।     

কোথায় কোথায় ভোট ২৯ এপ্রিল ?

দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, দঃ ২৪ পরগনা, উঃ ২৪ পরগনা, কলকাতায়। 

আরও পড়ুন : 'প্রথম দফায় সেঞ্চুরি, পরের দফাতেও সেঞ্চুরি', ২ দফা মিলিয়ে কত সিটে TMC-র জয়? কী ভবিষ্যদ্বাণী মমতার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget