এক্সপ্লোর

Birbhum News: ভোট মিটতেই নানুরে আক্রান্ত বিজেপি প্রার্থী, 'পুলিশ হয়তো সব জানত' ! গুরুতর অভিযোগ আক্রান্ত নেতার

West Bengal Assembly Election 2026: গত ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে বীরভূম জেলায়। স্ট্রংরুম থেকে প্রায় ১৫০-২০০ মিটার দূরে একটি মাঠের ধারের রাস্তায় খোকন দাসের গাড়ি ঘিরে ধরা হয় বলে অভিযোগ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : ভোটের পরও অশান্ত বীরভূমের বোলপুর। নানুরের বিজেপি প্রার্থী খোকন দাসকে বোলপুরে মারধরের অভিযোগ উঠল। এমনকী ভাঙা হয়েছে বিজেপি প্রার্থীর গাড়ির কাচ। বিজেপির অভিযোগ, স্ট্রংরুমে তাঁদের এজেন্টকে মারধর করা হয়, সেই খবর পেয়ে বোলপুর কলেজের সামনে আসেন বিজেপি প্রার্থী। স্ট্রং রুমের দ্বায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে খোকন দাসের তর্কাতর্কি হয়। অভিযোগ, এরপর ঘটনাস্থল থেকে বোরতেই তৃণমূলের মদতে তাঁর উপর হামলা হয়। যদিও তৃণমূল অবশ্য হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। 

গত ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে বীরভূম জেলায়। গতকাল রাতে নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস খবর পান তাঁর যে এজেন্ট স্ট্রং রুমে রয়েছেন তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে এই বলে যে বাইরে বেরোলে হাত-পা ভেঙে দেওয়া হবে। এই খবর পেয়ে খোকন দাস এবং তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন বিজেপি নেতা-কর্মী বোলপুর কলেজে থাকা স্ট্রংরুমের কাছে পৌঁছন। সেখানে গিয়ে নানুরের বিজেপি প্রার্থীর তর্কাতর্কি হয় পুলিশের সঙ্গে। পুলিশ তাঁকে চলে যেতে বলে। বচসার পর গাড়ি নিয়ে, নেতা-কর্মীদের নিয়ে বেরিয়ে যান খোকন দাস। 

স্ট্রংরুম থেকে প্রায় ১৫০-২০০ মিটার দূরে একটি মাঠের ধারের রাস্তায় খোকন দাসের গাড়ি ঘিরে ধরা হয় বলে অভিযোগ। মারধর করা হয় তাঁকে। গাড়িতে ভাঙচুর করা হয়। নানুরের বিজেপি প্রার্থী খোকন দাসের অভিযোগ, নানুরের তৃণমূল প্রার্থী গাড়িতে বসেছিলেন। সেই অস্ময় কয়েকজন দুষ্কৃতী আসে এবং তাঁদের উপর চড়াও হয়। খোকন দাস আক্রান্ত হন। কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। খোকন দাসের আরও অভিযোগ, এই সবকিছুর সঙ্গে জড়িত রয়েছে পুলিশও। কারণ তিনি ওখানে গিয়েছিলেন, এটা পুলিশ জানত। অতএব পুলিশকে জানিয়েই তাঁর উপর হামলা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন বীরভূমের নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস। তাঁর আরও অভিযোগ যে, তিনি যে আক্রান্ত হতে পারেন সেটাও হয়তো পুলিশ জানত। আর তাই তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়।

খোকন দাসের আরও দাবি, যেখানে তিনি আক্রান্ত হয়েছেন সেই জায়গা থেকে নানুরের তৃণমূল প্রার্থী ফ্ল্যাট একদম কাছেই। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস। ভোট মিটতেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে ফল বেরনোর পর কী হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন বলেও জানিয়েছেন খোকন দাস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget