এক্সপ্লোর

Rahul Gandhi: "কয়েক মাসের মধ্যেই পেট্রোলের দাম আকাশ ছুঁয়ে ফেলবে", জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে আক্রমণ রাহুলের

West Bengal Assembly Election 2026: মেটিয়াবুরুজের নির্বাচনী জনসভা থেকে ইরানের যুদ্ধ ও পেট্রোলের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নিয়ে কথা বলেন রাহুল গান্ধী। তেলের দাম নিয়ে তিনি আক্রমণ করেন প্রধানমন্ত্রীকে।

কলকাতা: মেটিয়াবুরুজের নির্বাচনী জনসভা করলেন রাহুল গান্ধী। এই সভা থেকে তিনি একযোগে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি পেট্রোলের দাম বৃদ্ধি নিয়েও কথা বলতে শোনা গেল তাঁকে।

রাহুল গান্ধী এদিন বলেন, "আমাদের এনার্জি সিকিওরিটি ডোনাল্ড ট্রাম্পের হতে তুলে দিয়েছেন নরেন্দ্র মোদি।" তাঁকে বলতে শোনা যায়, "আজ ভারত আমেরিকার অনুমতি ছাড়া কোনও দেশ থেকে তেল কিনতে পারে না। ইরান, রাশিয়া, সৌদি আরব বা ভেনেজুয়েলা; আমেরিকাকে জিজ্ঞাসা না করে ভারত আজ তেল কিনতে পারে না।" আর এর পরই রাহুল গান্ধী বলেন, খুব তাড়াতাড়ি তেলের দাম বেড়ে যাবে।

মেটিয়াবুরুজের সভা থেকে রাহুল গান্ধী বলেন,"এর ফলে কী হবে তা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন আপনারা। ইরানে যুদ্ধ হচ্ছে। কয়েক মাসের মধ্যেই তেলের দাম, পেট্রোলের দাম আকাশ ছুঁয়ে ফেলবে। আর এর পিছনে কে দায়ী?"

এদিন একাধিক নির্বাচনী জনসভা করেন রাহুল গান্ধী। সকালে শ্রীরামপুর, তারপর শহীদ মিনার ও সব শেষে মেটিয়াবুরুজে সভা করেন তিনি। এই সভা থেকে রাহুল বলেন, তাঁর বিরুদ্ধে ৩৬টি কেস রয়েছে। "আমি নরেন্দ্র মোদিকে ভয় পাই না। আমার সরকারি আবাসন কেড়ে নেওয়া হয়েছে। আমার লোকসভার সদস্যপদ রদ করে দেওয়া হয়েছিল। ৫৫ ঘণ্টা ধরে ইডি আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। যদি ভয় কেউ পায়, তাহলে সেটা নরেন্দ্র মোদিই", মেটিয়াবুরুজের সভা থেকে বিজেপিকে আক্রমণ শানান রাহুল গান্ধী।

এরপরই তিনি একই সুরে বিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, "আচ্ছা, মমতাজির ঘর কি এরা কেড়ে নিয়েছে? মমতাজির বিরুদ্ধে কি কোনও কেস করা হয়েছে? মমতাজির লোকসভা বা বিধানসভার সদস্যপদ কি বাতিল করে দেওয়া হয়েছে? মমতাজিকে কোনও কারণে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? কেন হয়নি?"

এর পর সভায় উপস্থিত সাধারণ মানুষকে এই প্রশ্নের উত্তরও দেব রাহুল। তিনি বলেন, "এরা জানে, এদের আসল শত্রু মমতা বন্দ্যোপাধ্যায় নয়। বরং এদের শত্রু রাহুল গান্ধী ও কংগ্রেস।" এদিনের সভায় তাঁর মুখে শোনা যায় কংগ্রেসের ভারত জোড় যাত্রার কথাও। কংগ্রেস সংসদের মুখে শোনা যায়, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৪ হাজার কিলোমিটার হাঁটার কথাও। তিনি বলেন, "একটাই বার্তা ছিল, ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলব"।

এদিনের সভায় রাহুলের মুখে শোনা গেল আদানি প্রসঙ্গও। এমনকি কটাক্ষের সুরে আদানি গ্রুপের নাম বদলেরও সওয়াল করেন তিনি। রাহুল গান্ধী বলেন, "নরেন্দ্র মোদি বেকারত্ব বৃদ্ধি করেছে। নরেন্দ্র মোদি ঘৃণা ছড়িয়েছে। কিন্তু বাংলায় তো নরেন্দ্র মোদির সরকার নেই। মমতাজির সরকার আছে। কিন্তু মমতাজি এখানে কম বেকারত্ব তৈরি করেননি। উনি বলেছিলেন, বেকারত্ব শেষ করবেন। ৫ লক্ষ যুবককে উপার্জনের সুযোগ করে দেবেন। উনি প্রতিশ্রুতি কি পূরণ করেছেন?"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget