এক্সপ্লোর

West Bengal Repoll: ২ কেন্দ্রের ১৫ বুথে চলছে পুনর্নির্বাচন, দুই আঙুলে কালি, কী বলছেন ভোটাররা?

West Bengal Assembly Election 2026: সকাল সাতটা থেকে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। দ্বিতীয় দফায় যেরকম নিরাপত্তার কড়াকড়ি ছিল, শনিবারও একইরকম নিরাপত্তা বেষ্টনীতে হচ্ছে ভোটগ্রহণ।

কলকাতা: রাজ্যে দু'দফায় ভোটদানপর্ব (West Bengal Assembly Election 2026) মিটেছে। ৪ মে, সোমবার গণনা। তার আগে শনিবার সকালে ফের ভোটের লাইনে সাধারণ মানুষ!

ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪টি বুথ এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত  নিয়েছে নির্বাচন কমিশনের। সেই মতো শনিবার ভোট হচ্ছে ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০ থেকে ২৩২ নম্বর অর্থাৎ ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটদান পর্ব চলছে জোরকদমে।

সকাল সাতটা থেকে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। দ্বিতীয় দফায় যেরকম নিরাপত্তার কড়াকড়ি ছিল, শনিবারও একইরকম নিরাপত্তা বেষ্টনীতে হচ্ছে ভোটগ্রহণ। ডায়মন্ড হারবারে বুথ থেকে ১০০ মিটার দূরে কড়া পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। যে সমস্ত ভোটাররা ভোট দিচ্ছেন, তাঁদের মধ্যে দেখা যাচ্ছে ব্যতিক্রমী ছবি। কারণ, তাঁদের দু আঙুলে কালির দাগ। প্রথমবার ভোট দেওয়ার সময় আঙুলে কালি লাগানো হয়েছিল। আজ অন্য আঙুলে দেওয়া হচ্ছে কালির দাগ।

শুধু ভোটগ্রহণ কেন্দ্র নয়, তার আশেপাশেও নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী, বাইরে রাজ্য পুলিশকে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে বিভিন্ন জায়গায়। সকাল থেকে এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। তবে ফের একবার লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হচ্ছে বলে হতাশা রয়েছে কিছু ভোটারের মধ্যে। উল্লেখযোগ্য হচ্ছে, ডায়মন্ড হারবারের চারটি বুথে পুনর্নির্বাচনেও ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। দু'দফায় যে রেকর্ড ভোটদান দেখা গিয়েছিল, পুনর্নির্বাচনেও সেই ধারা অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।

বিভিন্ন জায়গায় নির্বাচনে কারচুপির একাধিক অভিযোগ উঠেছিল। তারপরেই বড় সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। কোথাও কোথাও নির্বাচন চলাকালীন কিছুক্ষণের জন্য ওয়েব কাস্টিং ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। কোথাও কোথাও আবার অভিযোগ ওঠে, একটা দল ছাড়া অন্য কোনও দলকে ভোট দেওয়া যাচ্ছে না। কোথাও আবার ইভিএমের বাটনে টেপ লাগানো রয়েছে বলে অভিযোগ উঠেছিল। আর এই সমস্ত অভিযোগ শোনার পরে, বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার ২ বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে ফের ভোট করার নির্দেশ দিয়েছে কমিশন। তবে, যে ফলতা কেন্দ্র নিয়ে এত বিতর্ক, সেই ফলতার ক'টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হবে, তা এখনও প্রকাশ্যে আসেনি। যা নিয়ে শুরু হয়েছে জলঘোলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget