এক্সপ্লোর

Election Result 2026 : 'চোর চোর স্লোগান' অভিষেককে দেখে! TMC-র ভরাডুবি নিয়ে কী বললেন তিনি?

Abhishek Banerjee : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে 'চোর চোর' শ্লোগান দিলেন সাধারণ মানুষ ও বিজেপির কর্মীসমর্থকরা।

কলকাতা : ১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল হতে চলেছে। তৃণমূলকে পেছনে ফেলে বিপুল ভোটে এগিয়ে বিজেপি। এখনও বহু কেন্দ্রে বাকি ভোট গণনা। আর এর মাঝে হেস্টিংসের কাউন্টিং সেন্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করছেন, তা নিয়ে প্রশ্ন তুলল কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই নির্দেশ মত বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বেরিয়ে যাওয়ার সময় এক বার্তা দিলেন তিনি। 

 প্রার্থী নন, তাও কীভাবে কাউন্টিং সেন্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে দিতে কমিশনের নির্দেশ দেওয়ার পর নিজে থেকে বেরিয়ে যান তিনি। আর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, ''মানুষের যা রায় হবে সেটা আমি কেন, সেটা সকলের মেনে নেওয়া উচিত। কিন্তু যেভাবে স্লো কাউন্টিং হচ্ছে, এখনও অনেক বিধানসভা বাকি। এই সময়ে যেখানে ২০২১ সালে ৯০ শতাংশ কাউন্টিং হয়ে গিয়েছিল। কিন্তু এবার অনেক বাকি। আমি প্রতিটি তৃণমূলের কাউন্টিং এজেন্টকে অনুরোধ করবো, যেন তাঁরা বুথ ছেড়ে না যান।''   

হেস্টিংসের কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে 'চোর চোর' শ্লোগান দিলেন সাধারণ মানুষ ও বিজেপির কর্মীসমর্থকরা। চোর চোর বলে রীতিমতো তেড়ে আসছেন বিজেপির সমর্থকরা। 

আরও পড়ুন - ২০২৬ বিধানসভা নির্বাচন : চলছে হাড্ডাহাড্ডি লড়াই, আলিপুরদুয়ারের কোন আসনে কে এগিয়ে কে পিছিয়ে ?

উল্লেখ্য, ২০২৬ -এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিলে হয়েছে প্রথম দফা। এই দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল হয়েছে দ্বিতীয় দফা। এই দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। অতএব আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট পুনরায় হওয়ার কারণে, তার ফলাফল কমিশনের নির্দেশ অনুসারে পরে বেরোবে। এই বিধানসভাকেন্দ্রের ভোট হবে ২১ মে। তবে আজকের ফলাফলে বাংলার নজর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে। কারণ, লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর।              

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget