এক্সপ্লোর

Jhargram Election Result 2026: মুখরক্ষা করতে পারলেন না বীরবাহা হাঁসদাও, ঘাসফুলকে উপড়ে ফেলে ঝাড়গ্রামের জঙ্গমহলে ফুটল পদ্মফুল

Jhargram all constituencies Results 2026: গত বিধানসভায় এই জেলায় চারটি কেন্দ্রেই জিতেছিল তৃণমূল কংগ্রেস।

ঝাড়গ্রাম: রাজ্যের দুই দফায় বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার ভাগ্য নির্ধারণের (West Bengal Assembly Election 2026 Result) পালা। বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন, কী ঘটতে চলেছে? গোটা দেশের নজর সেইদিকে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের পশ্চিমবঙ্গে সংখ্যার নিরিখে দেখতে গেলে কালিম্পংয়ের পর সবথেকে কম বিধানসভা কেন্দ্র রয়েছে যে জেলায়, তার নাম ঝাড়গ্রাম (Jhargram Election Result)। নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ও বিনপুর, ঝাড়গ্রাম জেলায় এই চারটি বিধানসভা কেন্দ্রই রয়েছে। এর মধ্যে দুইটি তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত, আর বাকি দুইটি সাধারণ আসন।

২৩ এপ্রিল প্রথম দফায় এই জেলায় নির্বাচন সম্পন্ন হয়। সংখ্যার নিরিখে মাত্র চারটি বিধানসভা কেন্দ্রের এই ঝাড়গ্রাম জেলার দিকে গোটা বাংলার জনগণের বরাবরই বাড়তি নজর থাকে। কারণ এই জেলাই জঙ্গলমহলের প্রাণকেন্দ্র। ঝাড়গ্রাম জেলা বরাবরই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। ৬০, ৭০-র দশকে যেখানে কংগ্রেসের বাড়বাড়ন্ত ছিল, সেখানে ৩৪ বছরের বাম শাসনে এটি সিপিআইএমের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত ছিল। আবার ২০১১ সালে পরিবর্তের জোয়ারে গা ভাসিয়েছিল এই জেলাও।

২০২১ সালের গত বিধানসভা নির্বাচনেও এই জেলায় তৃণমূলের জয়জয়কার চোখে পড়ে। পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচনে এই জেলার সবকয়টি আসনেই জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থীরা। ভোট প্রাপ্তির হার ছিল ৫৩.০৪%। সেখানে বিজেপি ২০২১ সালে পেয়েছিল ৩৭.১৫% ভোট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের ভোটপ্রাপ্তির হার কিছুটা কমে গিয়ে ৪৯.৯% দাঁড়ায় বটে, (বিজেপির ভোট প্রাপ্তির হার বেড়ে হয় ৩৯%), তবে চারটি লোকসভাতেই জয়ী হয়েছিল তৃণমূলই।

আরও পড়ুন:- রাসবিহারীতে ধরাশায়ী দেবাশীষ কুমার, জিতলেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত

এই জেলায়ই বিনপুর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন বীরবাহা হাঁসদা। সাঁওতালি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাজনীতিতে পা দেওয়ার পরে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। তিনি বিদায়ী তৃণমূল সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-কর্মসংস্থান বিভাগের মন্ত্রী ছিলেন। তারপরে রাজ্য সরকারের বন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীও ছিলেন। তাঁর দিকে নজর ছিলই।

উল্লেখযোগ্য বিষয় হল এই জেলারই বিধানসভা কেন্দ্র গোপীবল্লভপুরের বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো একেবারে শেষলগ্নে, ভোটের আগের রাতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে শোরগোল ফেলে দিয়েছিলেন। শেষবেলায় দলবদল কি তৃণমূলের শক্ত ঘাঁটিতে বদলের ইঙ্গিত দিচ্ছিল? এবার কি জঙ্গলমহলে ফুটবে পদ্ম? নাকি ঘাসফুলকেই আঁকড়ে ধরে রাখবে এই জেলা? এই প্রশ্নই সকলের মনে ঘোরাফেরা করছিল।

শেষমেশ দেখা গেল বাংলায় বদলের ঝড়ে বদল ঘটল জঙ্গলমহলেও। সাম্প্রতিক ট্রেন্ড বজায় রেখে শাসকদলের সঙ্গেই হাঁটার সিদ্ধান্ত নিল ঝাড়গ্রাম। ঘাসফুলকে কার্যত উপড়ে ফেলে পদ্মফুল ফোটাল এই জেলা। জেলার চার কেন্দ্রেই জিতল বিজেপি।

 
বিধানসভা কেন্দ্রের নাম প্রার্থীর নাম কে এগিয়ে?
নয়াগ্রাম (তফশিলি উপজাতি) দুলাল মুর্মু (TMC), অমিয় কিস্কু (BJP), ডঃ পুলিন বিহারী বাস্কে (CPIM), প্রশান্ত মুর্মু (INC) অমিয় কিস্কু (BJP), ৬৪২৪ ভোটে জয়ী
গোপীবল্লভুুর অজিত মাহাতো (TMC), বিকাশ সারঙ্গী (CPI), রাজেশ মাহাতো (BJP), সৌরভ ঘোষ (INC)  রাজেশ মাহাতো (BJP), ২৬৬৭৫ ভোটে জয়ী
ঝাড়গ্রাম মঙ্গল সোরেন (TMC), প্রসেনজিৎ দে (INC), লক্ষ্মী কান্ত সাউ (BJP), অর্জুন কুমার মাহাতো (CPIM) লক্ষ্মী কান্ত সাউ (BJP), ৩৮১৪৭ ভোটে জয়ী
বিনপুর (তফশিলি উপজাতি) রবীন্দ্রনাথ সর্দার (CPIM), গোলাপী সোরেন (INC), ডঃ প্রণত টুডু (BJP), বীরবাহা হাঁসদা (TMC) ডঃ প্রণত টুডু (BJP), ২২৯৭৭ ভোটে জয়ী

 

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত
Amit Shah: লক্ষ্য পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget