এক্সপ্লোর

West Bengal Election 2026 Results: রাসবিহারীতে ধরাশায়ী দেবাশীষ কুমার, জিতলেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত

West Bengal Election Results: রাসবিহারী কেন্দ্র থেকে ৭৪১২৩ ভোট পেয়ে জয়ী হলেন বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্ত।

কলকাতা: পশ্চিমবঙ্গের গেরুয়া ঝড়। বিধানসভা ভোটে বিজেপির জয়জয়কার। সাতাত্তর থেকে সোজা সিংহাসনে পৌঁছে গেল নরেন্দ্র মোদির দল। এই গেরুয়া ঝড়ে (West Bengal Election 2026 Results) জিতলেন রাসবিহারীর বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তও (Swapan Dasgupta)। তৃণমূলের দেবাশীষ কুমারকে পরাজিত করলেন স্বপন দাশগুপ্ত।

কলকাতা জেলার বিধানসভা কেন্দ্র রাসবিহারী বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। শুধু তৃণমূলের শাসনকালে নয়, বহুদিন ধরে এই বিধানসভা কেন্দ্রে ঘাসফুলই ফুটছে। এমনকী এই শতকে রাসবিহারীতে তৃণমূল বাদে বিধানসভায় আর কোনও দল জয়ের স্বাদই পায়নি। ১৯৯৮ সালের পুনর্নিবাচনে প্রথমবার এই কেন্দ্রে ঘাসফুল ফোটে। জয়ী হন শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর থেকে ভরা বাম জমনাতেও, জিতেছিলেন তিনি। পরপর চারবার এই কেন্দ্র থেকে বিধায়ক হন শোভনদেব।

তারপর ২০২১ সালে প্রথমবার রাসবিহারী কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন দেবাশীষ কুমার। তবে পাঁচ বছর পরেই হারতে হল তাঁকে। ৫৩২৫৮ ভোট পেয়েছেন দেবাশীষ কুমার। তবে তার থেকে ২০৮৬৫ বেশি, ৭৪১২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বপন দাশগুপ্ত। সিপিএমের মানস ঘোষ ৫৬১৮টি ভোট পেয়ে এই বিধানসভা কেন্দ্রে তৃতীয় স্থানে শেষ করেছেন।

অবশ্য এই কেন্দ্রে ঘাসফুল না ফুটলেও, রাসবিহারীর আগের বিধায়ক শোভনদেব কিন্তু নিজের কেন্দ্র থেকে জিতেছেন। শোভনদেব চট্টোপাধ্যায়। তৃতীয় তৃণমূল সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন শোভনদেব। বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন তিনিই। সেই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হলেন শোভনদেব। বিজেপির শতরূপা, সিপিআইএমের আফরিন বেগমদের হারিয়ে জিতলেন শোভনদেব। বাম প্রার্থী মাত্র ৭১৮৫ ভোট পেয়েছেন। সেখানে শতরূপা পেয়েছেন ৪৭০০৫ ভোট। তবে এই দুই প্রার্থীর মিলিত ভোটের প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন শোভনদেব। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১০৮৪৮১। শোভনদেব ৬১৪৭৬ ভোটের ব্যবধানে জিতেছেন।

আরও পড়ুন:- বাংলায় গেরুয়া ঝড়, শ্যামপুরে জয়ী বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়

আজ একাধিক জেলায় কিন্তু খাতাই খুলতে পারল না তৃণমূল। এমনকী, শুধু রাসবিহারী নয়, কলকাতার মতো শক্ত ঘাঁটিতেও একাধিক আসনে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। বিজেপির কাছে পরাস্ত হলেন তৃণমূলের একের পর এক হেভিওয়েট প্রার্থী। ২০২১ সালের বিধানসভা ভোটে কলকাতার ১১টি আসনের সবক'টিতে জিতেছিল তৃণমূল। ২০২৪-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, কলকাতার ১১টি আসনের মধ্য়ে  তৃণমূল এগিয়ে ছিল ৯টিতে, বিজেপি এগিয়ে ছিল ২টিতে। আবার ২০২৪ সালের লোকসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফল অনুযায়ী, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্য়ে ৯৮টিতে এগিয়ে ছিল তৃণমূল। আর বিজেপি এগিয়ে ছিল ৪৫টিতে। ২০২৬- এর বিধানসভা ভোটে সেই কলকাতাতেই খেলা ঘুরিয়ে দিল বিজেপি। তৃণমূলের হাত থেকে কলকাতা ছিনিয়ে নিল তারা।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget