এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026 Result: 'একজনই দলটাকে তিলে তিলে শেষ করে দিল', তৃণমূলের ভরাডুবি, দায় কার? কৃষ্ণেন্দু নারায়ণের নিশানায় কে

TMC Loss: কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন, 'দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে, দলটাকে তিলে তিলে শেষ করে দিল। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই অভিষেক বন্দ্যোপাধ্যায়।'

মালদা : মালদার প্রবীণ তৃণমূল নেতাদের মধ্যে অন্যতম কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। অতীতে রাজ্যের পর্যটন মন্ত্রী ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বর্তমানে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদে রয়েছেন তিনি। এছাড়াও রাজ্য সহ সভাপতিদের অন্যতম ছিলেন এই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজবাজারের বিধায়কও ছিলেন তিনি। এবছর বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। অন্যদিকে, এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। কেন এই হাল দলের? কার কারণে তৃণমূলের এই অবস্থা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই সরাসরি অভিযোগ করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সেই সঙ্গে অভিষেকের হাত ধরে তৃণমূলে আসা আইপ্যাক-কেও নিশানা করেছেন তিনি। 

'যা করবে, ওরা সবার জন্য করবে, আর অবশ্যই বিচার দেবে', বলছেন তৃণমূলের হারে খুশি তামান্নার মা 

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন, 'দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে, দলটাকে তিলে তিলে শেষ করে দিল। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ দলটাকে ও যেভাবে নিয়ে গিয়েছিল, কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এভাবে কর্পোরেট হাউস চলে না। মুখ্যমন্ত্রীর কোনও উপায় নেই। মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো... আটকে রেখে দেওয়া হয়েছে। শুনেছে মমতাদি অনেক। আমি নিজেও হোয়াটসঅ্যাপ করেছি অনেক সময়। যা খুশি তাই করেছেন। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক... নিজের স্বার্থ ফুলফিল হলেই করেছে। মালদায় আমি নিজে দেখেছি কোনওদিন ঝান্ডা ধরল না, কিছু করল না, হঠাৎ করে সে এল, নমিনেশন পেয়ে গেল, এমএলএ দাঁড়িয়ে গেল। বিভিন্ন সুযোগ বেনিফিট নিয়ে যাচ্ছে। এটা আমাদের দলের পক্ষে খুব ক্ষতি করেছে। আমি নিজেও অনেকবার হোয়াটসঅ্যাপ করেছি। বলেছে, ভাল করে কাজ করো। আমি আছি, দেখছি।' 

আইপ্যাক- কেও নিশানা করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অ্যাইপ্যাক প্রসঙ্গে তিনি বলছেন, 'ডেঞ্জারাস এলিমেন্ট এরা। এরা হচ্ছে ভোট কৌশলী। ভোট থেকে কাজ করবে... রুলিং পার্টির দিকে বেশি থাকে। যেই ক্ষমতা চলে এল তারপর এই পোস্টিং... পার্টি পোস্টিং, হাউ টু আর্ন মানি - এইসব করেছে। আমাদের ডেডিকেশনকে গুরুত্ব দেয়নি। আমরা চাই দলটা মানুষের জন্য কাজ করুক, দালালদের হাতে না থাকুক।' কৃষ্ণেন্দু নারায়ণ এও বলেছেন, প্রার্থী বাছাই করেছে আইপ্যাক। এবার টিকিট পাননি তিনি। স্বভাবতই খানিকটা অভিমানী এই প্রবীণ নেতা। টিকিট না পেয়ে তিনি বলছেন, 'গত তিনটে টার্মে ইংরেজবাজারে ধাক্কা খেয়েছি। এখানে টাকাপয়সা খরচ করব, সবকিছু করব, জীবন দিয়ে লড়ব, তারপর গো-হারা হারব।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget