এক্সপ্লোর

BJP Protest: পদ্মে প্রার্থী-অসন্তোষ, সল্টলেকে বিজেপি দফতরের সামনে তুমুল বিক্ষোভ কর্মী-সমর্থকদের

West Bengal Assembly Election 2026: ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। অনেক জায়গাতেই প্রার্থী পছন্দ হয়নি কর্মী সমর্থকদের। এবার তাই নিয়েই সল্টলেকে রাজ্য বিজেপি দফতরের সামনে বিক্ষোভ শুরু।

শিবাশিস মৌলিক, কলকাতা : বেলেঘাটা-সহ বিভিন্ন এলাকায় প্রার্থী পছন্দ না হওয়ায় রাজ্য বিজেপি দফতরে বিক্ষোভ কর্মী, সমর্থকদের। বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভে বেলেঘাটার বিজেপি কর্মীরা শুক্রবার বিকেলে হাজির হন সল্টলেকে রাজ্য বিজেপি দফতরের সামনে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। শুধু বেলেঘাটা নয়, একাধিক জায়গা থেকে কর্মী-সমর্থকরা এদিন বিক্ষোভ দেখাতে আসেন বলে জানা গিয়েছে। যদিও রাজ্য সভাপতি জানিয়েছেন, দলের সিদ্ধান্তই শেষ কথা। 

বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, 'কর্মীদের কথার কি কোনও দাম নেই?' এর পাশাপাশি এই স্লোগানও ওঠে, 'মানছি না মানব না। আমাদের জীবন নিয়ে খেলছে। গো-হারা হারবে।' যদিও কাদের বিরদ্ধে এই স্লোগান তা স্পষ্ট নয়। এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী-সমর্থকরাও আসেন এদিন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ঘিরে কার্যত অনুনয়-বিনয় করতে শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি একটাই, 'প্রার্থী বদলাতে হবে।' এদিন পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারী কর্মীদের সঙ্গে কথা বলেন সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রীও। অনেক মহিলা কর্মী-সমর্থকও এদিন আসেন বিক্ষোভ দেখাতে। অনেক মহিলা কর্মীকে কাঁদতেও দেখা গিয়েছে এদিন। বিক্ষোভকারীদের শান্ত করতে দেখা যায় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। 'বেলেঘাটার প্রার্থী বদল করুন', এটাই দাবি বিক্ষোভকারীদের। যদিও পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের স্লোগান দিতে, চেঁচাতেও বারণ করেন লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যরা। এর পাশাপাশি শমীক ভট্টাচার্য এদিন বিক্ষোভকারীদের এও বলেন যে প্রার্থী নির্বাচন পার্টির সিদ্ধান্ত। সেটাই শেষ কথা। কর্মীদের সঙ্গে সরাসরিই কথা বলেন লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্য, শশী অগ্নিহোত্রীরা। এদিন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রাজ্য সভাপতি এও বলেন, 'আপনারা কথা বলতে চাইলে কথা বলুন। এভাবে ক্যামেরার সামনে স্লোগান দিলে, পার্টির বিরোধিতা করলে... পার্টির সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। পার্টি একটা সময় পর্যন্ত সহ্য করবে, তারপরে নয়। আমি দেখছি...' 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। ১৫২ আসনে সেদিন ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল, ১৪২ আসনে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়। ভোটগণনা ৪ মে। ইতিমধ্যেই ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রথম দফায় ১৪৪ কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় দফায় ১১১ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget