এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: সকালে যোগ দিয়ে বিকেলেই পেলেন টিকিট, তৃণমূলের হয়ে ভোটের ময়দানে 'খেলবেন' বাংলার প্রাক্তন ক্রিকেটার

TMC Candidate list: আজই বিধানসভা নির্বাচনের জন্য ২৯৪টি আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। সেই তালিকায় নাম রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির প্রাক্তন সতীর্থের।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে প্রার্থী হলেন।
  • ভারতীয় 'এ' দলের হয়ে খেলা শিবশঙ্কর ধোনির সতীর্থ ছিলেন।
  • ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবার তৃণমূলের টিকিট পাননি।
  • অশোক ডিন্ডা বিজেপির টিকিটে ময়না থেকে আবার লড়বেন।

কলকাতা: সপ্তাহান্তেই বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) নির্ঘন্ট প্রকাশ হয়ে গিয়েছে। ২৩ ও ২৯ এপ্রিল, দুই দফায় বাংলায় নির্বাচন হবে এবার। তার আগে আজই তৃণমূল ২৯৪টি আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই তালিকার অন্যতম চমক হলেন তিনি। বাংলা ক্রিকেট দলের কিংবদন্তি এবার ২২ গজের বদলে ভোটের ময়দানে মাঠে নামছেন। কে তিনি? তিনি হলেন শিবশঙ্কর পাল (Shiv Sankar Paul)।

বাংলা ক্রিকেট দলের হয়ে বহু যুদ্ধের ঘোড়া শিবশঙ্কর। দীর্ঘকায় ফাস্ট বোলার অতীতে ভারতীয় 'এ' দলের হয়ে খেলছেন। সাজঘর ভাগ করেছেন মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে। এমনকী ২০০৪-০৫ সালে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টেস্ট দলে ডাকও পেয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি। কিন্তু তৃণমূলের জার্সি গায়ে চাপিয়েই টিকিট (TMC Candidate list) পেলেন শিবশঙ্কর। 

অতীতে লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারিরা তৃণমূলের হয়ে ভোটযুদ্ধে নেমেছেন। লক্ষ্মী এখন বাংলার সিনিয়র দলের কোচ। আর তাঁর সহকারী হলেন শিবশঙ্কর। তাঁর জন্ম তুফানগঞ্জে। সেই তুফানগঞ্জ বিধানসভাতেই ভূমিপুত্র এবার তৃণমূল দলের হয়ে ভোটে লড়বেন। উল্লেখযোগ্য বিষয় হল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগেই তৃণমূল ভবনে পার্থ ভৌমিক এবং চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে বাংলার মাঠে ম্যাকো নামে পরিচিত শিবশঙ্কর তৃণমূলে যোগ দেন। 

ঘাসফুলে যোগ দিয়েই তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'আমি সারাজীবন বাংলার হয়ে মাঠে নেমেছি। এখন যখন বাংলা এবং বাঙালির বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, তখন বাংলার হয়ে যিনি লড়াই করছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার হয়ে লড়াই করতে চাই। আমি মাঠের মানুষ, তাই বলব খেলা হবে।' সেই সাংবাদিক সম্মেলনের কয়েক ঘণ্টা পরেই কিন্তু টিকিট পেলেন ম্যাকো।

তবে এ বছর তৃণমূল থেকে টিকিট পাননি শিবশঙ্করের প্রাক্তন সতীর্থ তথা বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। মমতা বন্দোপাধ্যায়ের ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম নেই। তাঁর পরিবর্তে বালির বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায়কে সেখানে প্রার্থী করা হয়েছে। অবশ্য শিবশঙ্করের আরেক সতীর্থ কিন্তু টিকিট পেয়েছেন। তবে তৃণমূল থেকে নয়, তিনি টিকিট পেয়েছেন বিজেপি থেকে। তিনি অশোক ডিন্ডা। বাংলার আরেক প্রাক্তন ফাস্ট বোলার। অতীতে বিজেপির হয়েই ময়না থেকে দাঁড়িয়ে জিতেছিলেন তিনি। এবার ফের একবার সেখান থেকেই লড়বেন ভারতের হয়ে ক্রিকেট খেলা ডিন্ডা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget