এক্সপ্লোর

WB Assembly Election 2026: কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? বাঁকুড়ায় প্রচারে দেব কার নাম নিলেন?

Dev At Bankura: বড়জোড়ায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে গৌতম মিশ্রের। তাঁরই হয়ে বাঁকুড়ার প্রচারে এসেছিলেন দেব।

বাঁকুড়া: তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে দেব। বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসেছিলেন টলিউডের সুপারস্টার। বাঁকুড়ার বড়জোড়ায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে গৌতম মিশ্রের। তাঁরই হয়ে বাঁকুড়ার প্রচারে ঝড় তুললেন অভিনেতা সাংসদ দেব।

''এখানে আপনারা যাঁরা আছেন। যে কর্মীরা রয়েছেন, আপনাদের ভালবাসা, আশীর্বাদ, দুয়া একটা ভোটে আপনারা জানিয়ে দিতে পারেন। আমি কোনওদিনই বলি না যে এই দলকে আপনি ভোট দিন। কিন্তু আমি সবসময় বলব যে দল আপনাদের পাশে রয়েছে। আপনাদের বিপদে দাঁড়িয়েছে পাশে, সেই দলের প্রার্থীকেই ভোট দিন। কোনওদিন আপনাদের ভাগ করার কথা ভাবেনি, তাঁরাই তো ভোট পাবে, তাই না? আমি আবারও বলছি, যদি আপনাদের মনে হয় যে আমাদের সরকার, আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করেছেন। তাহলে কিন্তু অন্য কোনও নাম মাথায় আসবে না, একটাই দল, একটাই নাম মাথায় আসবে তা হল মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ভোটটা অবশ্যই দেবেন গৌতম মিশ্রকেই।''

বড়জোড়া বিধানসভার বেলিতাতোড়ে প্রচার সভায় অংশ নিয়েছিলেন দেব। সেখানেই নিজের ঝাঁঝালো বক্তব্যের মাধ্যমে ঝড় তুললেন তৃণমুল সাংসদ অভিনেতা দেব। বড়জোড়া বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে বেলিয়াতোড়ে সভায় হাজির হন ঘাটালের তৃণমূল সাংসদ। বেলিয়াতোড় কলেজ মাঠে সভায় প্রচারে ঝড় তুললেন সাংসদ। বিপুল মানুষের ঢল দেখে আপ্লুত সাংসদ। সভায় বক্তব্যে সাংসদ বলেন অধিক আসন নিয়ে বাংলায় ৪র্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দেব এদিন আরও বলেন, ''এই নির্বাচনটা হচ্ছে কে আপনাদের জন্য রাস্তায় লড়বে, কে আপনাদের জন্য হাসপাতাল গড়বে। কে আপনাদের সুস্থ রাখবে, তার নির্বাচন। আমাদের সরকার আপনাদের সবার আশীর্বাদে, ভালবাসায় গত ১৫ বছর ধরে সরকারে ছিল। আমি অনেক জায়গায় প্রচারে গিয়েছি। আমি এটুকু বিশ্বাসী যে আবার মমতা বন্দ্যোপাধ্য়ায় চতুর্থ বারের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছেন ও তৃণমূল কংগ্রেস ফের সরকার গঠন করছে।''

রবিবার প্রচারে বেরিয়ে খবর পেয়েছিলেন যে প্রয়াত হয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেব জানিয়েছিলেন,  ''যখন আমার কাছে খবর এল, তখন আমার সত্যি বিশ্বাসও হয়নি যে, এটা সত্যি কি মিথ্যে !  অনেক সময় খবর চলে আসে, এরকম একটা খবর এল, মনে হল আমার। কিন্তু পরে জানলাম খবরটা সত্যি। খুব দুঃখজনক এটা। খুব তাড়াতাড়ি চলে গেল ওঁ। আমার এখনও মনে আছে, যখন ওঁর সঙ্গে রাজ প্রথম ছবি করল, সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম। সেই গানটি ছিল প্যান্টে তালি... রাহুলকে নিয়ে একবার শপিং করতে গিয়েছি। সাউথসিটি মল সবে খুলেছিল। তারপরে আমরা নিউমার্কেটে গিয়ে শপিং করেছিলাম।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget