এক্সপ্লোর

Abhishek Banerjee: মায়েদের অনুরোধ করব, বাড়িতে ঝাঁটাটা হাতের নাগালে রাখুন, বিজেপির প্রার্থী গেলে... : অভিষেক

West Bengal Assembly Election 2026: অভিষেক বলেন, '৪ তারিখ ফল ঘোষণার পর এদের আর খুঁজে পাওয়া যাবে না। মায়েদের অনুরোধ করব, বাড়িতে ঝাঁটাটা হাতের নাগালে রাখুন।' 

কলকাতা : বিধানসভা নির্বাচনে ভোট দিতে কোনও অসুবিধা হলেও হাতে ঝাঁটা তুলে নেওয়ার নিদান এর আগে বেশ কয়েকবার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ঝাঁটা তুলে নেওয়ার কথা বলতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। গোপীবল্লভপুরের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, '৪ তারিখ ফল ঘোষণার পর এদের আর খুঁজে পাওয়া যাবে না। মায়েদের অনুরোধ করব, বাড়িতে ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। বিজেপির প্রার্থী গেলে ঘর দুয়ার পরিষ্কার করান।' 

কয়েকদিন আগেই খণ্ডঘোষে সভা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম, বিজেপি কাউকেই আক্রমণ করতে ছাড়েননি তিনি। খণ্ডঘোষের সেই জনসভা থেকে তিনি বলেছেন, 'ভোটের দিন যদি ভোটে যেতে কাউকে বাধা দেয়... এরা সব চেষ্টা করবে... যে সিপিএম করত সে তো এখন বিজেপি করে... তারা তো এইভাবেই ভোট আটকাতো... এক তো ৯০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, তার মধ্যে ৩২ লক্ষের নাম আমি সুপ্রিম কোর্টে গিয়ে উঠিয়েছি। বাকিদের অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে। ইচ্ছে করে দেরি করা হচ্ছে। আমরা লড়াই করব, লড়ে যাব। এটা মনে রাখবেন, যার নাম ওঠেনি, তার নামও তোলার চেষ্টা করব। কাউকে এলাকা ছেড়ে যেতে হবে না। আমরা থাকলে নিশ্চিন্তে ঘুমোতে যান। জগন্নাথ দেবের রথ টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে আগে রাস্তা পরিষ্কার করে নেয়। ভোট দিতে বাধা দিলে, আমি বলব একটা করে খিলের ঝাড়ু আপনারাও রেখে দিন। রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন। ভোট বাক্সে পৌঁছে দেবেন। রাস্তা পরিষ্কার আর অধিকার রক্ষা, দুটো কাজই হবে।' 

ভোট যত এগোচ্ছে, বাড়ছে কথার ধার। বৃহস্পতিবার ফের রাজ্যে এসে তৃণমূলকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বৃহস্পতিবার বারাবনিতে ভোটপ্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মুখেও শোনা গিয়েছে'ঝাঁটা' প্রসঙ্গ। তৃণমূল সরকারকে নিশানা করে যোগী বলেছেন, 'আপনাদের জন্য বাংলার রাস্তায় ঝাড়ু দেবে এরা।' লক্ষ্য পশ্চিমবঙ্গের মসনদ। বিজেপির ক্ষমতা দখলের লড়াই। তৃণমূলের কাছে ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ। ভোটের আর বেশিদিন বাকি নেই। আর এই পরিস্থিতিতে জোরকদমে চলছে আক্রমণ-পাল্টা আক্রমণ। অভিনব ভোটপ্রচারের মাঝে যোগীর সভায় দেখা গিয়েছে বুলডোজার নিয়ে আসা বিজেপি সমর্থকদের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গিয়েছে বুলডোজার-তত্ত্ব। উত্তরপ্রদেশের মতো এখানে কার্যত তৃণমূল সরকারকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কথা বারংবার বলতে শোনা গিয়েছে যোগী আদিত্যনাথকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget