এক্সপ্লোর

TMC Candidate List Announcement Live : করিমপুরে সোহম, ব্যারাকপুরে রাজ, বেলেঘাটায় কুণাল, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

Bengal Election 2026 TMC Candidate List Live Updates : মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন। আজও তাঁর ব্যতিক্রম হচ্ছে না।

LIVE

Key Events
West Bengal assembly election 2026 tmc candidate list announcement live updates mamata banerjee abhishek banerjee TMC Candidate List Announcement Live : করিমপুরে সোহম, ব্যারাকপুরে রাজ, বেলেঘাটায় কুণাল, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
TMC Candidate List 2026 election
Source : Canva

Background

রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে আলোচ্য বিষয় ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে বা কারা হবেন ? এক্ষেত্রে রাজ্যের শাসক দলের তরফে বড় চমক থাকতে পারে বলে এখনও পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে ।

মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন। আজও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। আজ দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে ২৯৪টি কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করবেন তিনি। প্রার্থীতালিকায় অবশ্যই চমক থাকছে। সেলিব্রিটি মুখ যেমন থাকছেন, যুব নেতারা থাকছেন এবং পুরনো মুখও থাকবে। পাশাপাশি একাধিক মন্ত্রী-বিধায়ক যারা আছেন, তাঁদের বাদ দেওয়া হচ্ছে। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, সবথেকে বড় কৌতূহল ভবানীপুরে দ্বৈরথ তো প্রায় হওয়ার মুখে, কিন্তু নন্দীগ্রামে কী হবে ? গতকালই বিজেপি একটা মাস্টারস্ট্রোক দিয়েছে। কারণ, এবার বঙ্গ রাজনীতিতে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একটা এপিসেন্টার তৈরি হয়েছে ভবানীপুরে। কারণ, ভবানীপুরের প্রার্থী তিনি প্রার্থী হচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছেন। সেই ভবানীপুর কেন্দ্রেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি।

শুধু ভবানীপুর নয়, নন্দীগ্রামেও তাঁকে প্রার্থী করা হয়েছে। দুটো কেন্দ্রেই শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। সেক্ষেত্রে দ্বৈরথ তো ভবানীপুরে হবেই, কিন্তু নন্দীগ্রামে কী হবে ? কোন জবরদস্ত নেতাকে তৃণমূল শুভেন্দুর বিরুদ্ধে সেখানে নামাবে, সেই কৌতূহল থাকছেই। এখনও পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, শুভেন্দুর দলেরই এক নেতাকে তৃণমূল প্রার্থী করতে পারে ? কিন্তু, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, আবেদন বা সার্ভের ভিত্তিতে যে তালিকা জমা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, শেষ টিকটা তৃণমূলনেত্র্রী নিজেই দেবেন।

17:50 PM (IST)  •  17 Mar 2026

TMC Candidate list Live : "প্লিজ, এটা নিয়ে প্রশ্ন করবেন না", কোন প্রসঙ্গে মন্তব্য এড়ালেন তৃণমূলনেত্রী ?

টানা চর্চায় ভবানীপুর কেন্দ্র। যেমন, গতবার ছিল নন্দীগ্রাম আসন নিয়ে। এবার, প্রেস্টিজ ফাইট স্থানান্তরিত হয়ে ভবানীপুরে চলে এসেছে। কারণ, গতকাল এই কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর, এদিন প্রত্যাশা মতোই এই আসনে তৃণমূলপ্রার্থী হিসাবে নাম ঘোষণা হল মমতা বন্দ্য়োপাধ্যায়ের। আগেই ভবানীপুর থেকে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলনেত্রী। সেইমতো এদিন দলীয় সাংবাদিক বৈঠকে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলপ্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই নাম জানিয়ে দেওয়া হয়। এরপর থেকে জোর চর্চা শুরু হয়েছে, এই কেন্দ্রের ভবিষ্যৎ কী হতে চলেছে। কারণ, গতবার নন্দীগ্রামে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার কী হবে ?

এই পরিস্থিতিতে এদিন তালিকা ঘোষণার পর ভবানীপুর কেন্দ্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্লিজ, এটা নিয়ে প্রশ্ন করবেন না। অভিষেক লিস্ট পড়ে দিয়েছে। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি ৩৬৫ দিন কাজ করি। দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো থেকে শুরু করে, গুরুদোয়ারা থেকে শুরু করে, ইদ থেকে শুরু করে আমি সবকটা দায়িত্ব ৩৬৫ দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়। ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকি। কাজেই এটা নিয়ে প্রশ্ন না করাটাই বেটার।"

16:15 PM (IST)  •  17 Mar 2026

TMC Candidate List 2026 : পূর্বস্থলি দক্ষিণে তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ, মলয় ঘটক-চন্দ্রনাথ সিন্হারা কোথায় ?

ভাতারে তৃণমূল প্রার্থী শান্তনু কোনার
পূর্বস্থলি দক্ষিণে তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ
মঙ্গলকোটে তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী
পাণ্ডবেশ্বরে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী
আসানসোল উত্তরে তৃণমূল প্রার্থী মলয় ঘটক
কুলটিতে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক
বোলপুরে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিন্হা
লাভপুরে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিন্হা

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget