এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026 : নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী কে ? বিজেপিরই কাউকে টিকিট ? বড় চমকের সম্ভাবনা...

Suvendu Adhikari : শুধু ভবানীপুর নয়, নন্দীগ্রামেও তাঁকে প্রার্থী করা হয়েছে। দুটো কেন্দ্রেই শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। সেক্ষেত্রে দ্বৈরথ তো ভবানীপুরে হবেই, কিন্তু নন্দীগ্রামে কী হবে ?

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে আলোচ্য বিষয় ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে বা কারা হবেন ? এক্ষেত্রে রাজ্যের শাসক দলের তরফে বড় চমক থাকতে পারে বলে এখনও পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে ।

বিস্তারিত...

মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন। আজও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। আজ দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে ২৯৪টি কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করবেন তিনি। প্রার্থীতালিকায় অবশ্যই চমক থাকছে। সেলিব্রিটি মুখ যেমন থাকছেন, যুব নেতারা থাকছেন এবং পুরনো মুখও থাকবে। পাশাপাশি একাধিক মন্ত্রী-বিধায়ক যারা আছেন, তাঁদের বাদ দেওয়া হচ্ছে। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, সবথেকে বড় কৌতূহল ভবানীপুরে দ্বৈরথ তো প্রায় হওয়ার মুখে, কিন্তু নন্দীগ্রামে কী হবে ? গতকালই বিজেপি একটা মাস্টারস্ট্রোক দিয়েছে। কারণ, এবার বঙ্গ রাজনীতিতে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একটা এপিসেন্টার তৈরি হয়েছে ভবানীপুরে। কারণ, ভবানীপুরের প্রার্থী তিনি প্রার্থী হচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছেন। সেই ভবানীপুর কেন্দ্রেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি।

শুধু ভবানীপুর নয়, নন্দীগ্রামেও তাঁকে প্রার্থী করা হয়েছে। দুটো কেন্দ্রেই শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। সেক্ষেত্রে দ্বৈরথ তো ভবানীপুরে হবেই, কিন্তু নন্দীগ্রামে কী হবে ? কোন জবরদস্ত নেতাকে তৃণমূল শুভেন্দুর বিরুদ্ধে সেখানে নামাবে, সেই কৌতূহল থাকছেই। এখনও পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, শুভেন্দুর দলেরই এক নেতাকে তৃণমূল প্রার্থী করতে পারে । কিন্তু, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, আবেদন বা সার্ভের ভিত্তিতে যে তালিকা জমা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, শেষ টিকটা তৃণমূলনেত্র্রী নিজেই দেবেন।

অন্যান্যবার প্রার্থী তালিকা ঘোষণার আগে তা প্রকাশ্যে আসে কিছুটা বা জল্পনা তৈরি হয়। কিন্তু, এবার যারা সম্ভাব্য প্রার্থী , তাঁদের কাছে কোনও বার্তাই এখনও পর্যন্ত যায়নি। এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। এখন প্রশ্ন, এই প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় যে নাম ঘোষণা করবেন, তাতে কতটা চমক থাকছে ? অবশ্যই চমক থাকছে।

যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, চলচ্চিত্র জগতের একাধিক অভিনেতা-অভিনেত্রী থাকছেন। যুবনেতাদের মধ্যেও একাধিক ব্যক্তিকে প্রার্থী করা হবে বলে শোনা যাচ্ছে। শোভনদেব চট্টোপাধ্যায় এবার খড়দার পরিবর্তে বালিগঞ্জে লড়তে পারেন, এমন ইঙ্গিত স্পষ্ট আছে। কলকাতা এবং জেলার একাধিক কেন্দ্রের প্রার্থী বদল হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget