এক্সপ্লোর

TMC Candidate List: "আমাকে বলির পাঁঠা করা হল..." ! টিকিট না পেয়ে বিস্ফোরক ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম

TMC MLA Monirul Islam Getting Angry On His Name Eliminated Candidate List: টিকিট না পেয়ে বিস্ফোরক ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম।

কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও রাজীব চৌধুরী, কলকাতা: টিকিট না পেয়ে মুখ খুলছেন তৃণমূলের একের পর বিধায়ক। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলছেন, টাকার কাছে হেরে গেলাম। ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম বলেছেন, আমাকে বলির পাঁঠা করা হল। আমডাঙার রফিকুর রহমানের দাবি, তাঁর সিটে দল হারবে। বস্ত্র প্রতিমন্ত্রী হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন বলেছেন, দল তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। হতাশার সুর শোনা গেছে প্রাক্তন বিধায়কদের গলাতেও। 

আরও পড়ুন, একদা 'TMC কর্মী খুনে' গ্রেফতার হন ! চার্জশিটেও আছে নাম, তাহলে শুভেন্দুর বিরুদ্ধে পবিত্রই কেন তৃণমূলের তুরুপের তাস ?

রাজগঞ্জ  তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন,'আমি টাকার কাছে হেরে গেলাম।' ফারাক্কার তৃণমূল বিধায়ক  মণিরুল ইসলাম বলেছেন, আমাকে বলির পাঁঠা করা হল। আমডাঙা তৃণমূল বিধায়ক  রফিকুর রহমান বলেন, এই সিট জিতবে না (তৃণমূল)। মঙ্গলবার রাজ্যের ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তৃণমূল ক্ষমতায় আসার পর এবারই প্রথম ৭৪ জন বিদায়ী বিধায়ককে আর টিকিট দেয়নি রাজ্যের শাসক দল!আর তারপরেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রার্থী না হয়ে কেউ ক্ষোভ উগরে দিলেন! তো কেউ লুকিয়ে রাখতে পারলেন না হতাশা! 

 SIR-এর শুনানি চলাকালীন মুর্শিদাবাদের ফরাক্কা বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় বিতর্কে জড়ান স্থানীয় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। এবার তাঁকেও আর প্রার্থী করেনি তৃণমূল। ফারাক্কা তৃণমূল  মণিরুল ইসলাম বলেন, ফরাক্কা বিডিও অফিসে মুসলিমদের জন্য লড়াই করতে গিয়ে, সেটা হয়তো মমতা ব্য়ানার্জি বা অভিষেক ব্য়ানার্জি ভাল নজরে নেয়নি। আমি ফরাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে বলির পাঁঠা হলাম। '

টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পূর্বস্থলী উত্তর বিধানসভার তৃণমূল বিধায়কও। পূর্বস্থলী উত্তর তৃণমূল কংগ্রেস বিধায়ক  তপন চট্টোপাধ্যায় বলেন, ৯৮ সালে যাঁরা এসেছে তাঁরা দলে মর্যাদা পাবে না। তাঁদের দাম বেশি একবার বিজেপি, একবার সিপিএম, একবার তৃণমূল, তাঁদের দাম বেশি। বেঁচে গিয়েছি। আমি এখন মেয়েকে নিয়ে, নাতনিকে নিয়ে থাকব। আমডাঙার তিনবারের বিধায়ক রফিকুর রহমানের গলায় শোনা গেছে হতাশার সুর! আমডাঙা  তৃণমূল বিধায়ক  রফিকুর রহমান বলেন, আমি কি দুর্নীতি করেছি? কী অপকর্ম করেছি? এই সিট জিতবে না (তৃণমূল)। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকেও এবার আর প্রার্থী করেনি দল। প্রার্থী করা হয়নি বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক আবদুর রহিম কাজিকে। 

এদিকে পুরুলিয়ার পাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থীকে নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী। এই বিধানসভা থেকে এবার মানিক বাউরিকে প্রার্থী করেছে তৃণমূল। যার নেপথ্যে চক্রান্ত দেখছেন স্থানীয় তৃণমূল নেত্রী। পুরুলিয়া  মহিলা তৃণমূল সভানেত্রী  মিনু বাউরি বলেন, এই ঘোষণার ক্ষেত্রে কিছুটা অন্য গন্ধ আমি পাচ্ছি। এমন একজন প্রার্থী তিনি যাকে কর্মীরা চেনে না। এই যে চক্রান্ত, জানি না কী হবে পাড়া বিধানসভা, কিন্তু এর বিচার আমি মনে করি জনগণ নিশ্চয়ই দেবে। 

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget