এক্সপ্লোর

WB Election 2026: "অশান্তি যদি হয়, আমাকে ফোন করবি..", মানিকতলায় BJP প্রার্থী তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুপ্তি পাণ্ডের

Supti Pande Tapas Roy Meet; মেয়ের জন্য প্রচারে বেরিয়ে BJP প্রার্থী তাপসের সঙ্গে দেখা সুপ্তির, সংঘাতের মাঝেই সৌজন্যের ছবি মানিকতলায়

অর্ণব মুখোপাধ্য়ায়, পূর্ণেন্দু সিংহ ও সমীরণ পাল, কলকাতা: মানিকতলায় এবার তৃণমূল প্রার্থী করেছে শ্রেয়া পাণ্ডেকে। এদিন, মেয়ের হয়ে প্রচারে নামেন মানিকতলার বর্তমান বিধায়ক সুপ্তি পাণ্ডে। দেখা হয়ে যায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে। সুপ্তি পাণ্ডে বলেন,  লড়াই ২ টো দলের নীতির লড়াই। তাপসের সঙ্গে শ্রেয়ার নয়। রানিবাঁধে বাহা উৎসবে বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডুর মাদলের তালে পা মেলালেন তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। 

আরও পড়ুন, ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে পুলিশ পর্যবেক্ষকদের একগুচ্ছ বার্তা কমিশনের, "ভোটারদের ভয় দেখালে…"

 শনিবার হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় ও বিজেপি প্রার্থী সজল ঘোষের অনুগামীদের সংঘাতে তুলকালাম বেঁধে যায়। প্রচার ঘিরে একদিকে যখন এই সংঘাতের ছবি দেখা গেছে, তেমনি আবার উল্টো ছবিও ধরা পড়ছে...সৌজন্যের ছবি। মানিকতলায় এবার তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে। অন্যদিকে, বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়।  এদিন, মেয়ের হয়ে প্রচারে নামেন মানিকতলার বর্তমান বিধায়ক সুপ্তি পাণ্ডে। দেখা হয়ে যায় তাপস রায়ের সঙ্গে। মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে বলেন, অশান্তি যদি হয়, আমাকে ফোন করবি, এইটাই তোকে নিশ্চয়তা দিতে এলাম। ছেলেরা যদি এদিক-ওদিক করে ক্ষমা করিস। কোনও অমর্যাদা তোর হবে না আমার এলাকায়। যদি কেউ করে আমাকে ফোন করবি। 

 কখনও কচুরি খাওয়াতে না পারার আক্ষেপ শোনা গেল সুপ্তি পাণ্ডের গলায়। সুপ্তি পাণ্ডে বলেন, আজকে এমন দিনে এলো, ওদের দলও খানিকটা দায়ী, শুধু যুদ্ধ নয়, আমি আমার বন্ধুকে কী বলব জানি। কিন্তু কচুরিটা খাওয়াতে পারলাম না গ্য়াস নেই। লড়াই ২ টো দলের নীতির লড়াই। তাপসের সঙ্গে শ্রেয়ার নয়। তো কখনও চলল খুনসুটি। মানিকতলা বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, আমরা বিয়ে দিয়ে নিয়ে এসেছি। জিজ্ঞেস করো না। তারপর আবার বাপের বাড়িতে পৌঁছে দিয়েছি। প্রাক্তন IPS রাজেশ কুমারকে এবার জগদ্দলে প্রার্থী করেছে বিজেপি। তাঁর লড়াই তৃণমূলের সোমনাথ শ্য়ামের সঙ্গে। শ্য়ামনগরে রবীন্দ্রভবনে কর্মীদের উদ্দেশে সোমনাথ শ্য়াম বলেন, রাজেশ কুমারকে সম্মান করতে হবে। জগদ্দল তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম বলেন, IPS হতে গেলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থেকে হতে হয়। সম্মান করবেন। লড়াই রাজনীতির হোক। ব্য়ক্তি আক্রমণ নয়। অন্যদিকে আবার বাঁকুড়ার রানিবাঁধে বাহা উৎসবে বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডুর মাদলের তালে পা মেলালেন তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। শুধু তাই নয়, একসঙ্গে পাত পেড়ে খেলেনও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget