এক্সপ্লোর

WB Assembly Election 2026: উত্তরপাড়ায় প্রচারে ফোন নম্বর লেখা কার্ড বিলি মীনাক্ষীর, কী বললেন?

Minakshi Mukherjee: বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মীনাক্ষী। সিপিএমের পক্ষ থেকে এবার পাড়া বৈঠকের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়।

উত্তরপাড়া: উইকএন্ড কিন্তু নেই ছুটি। কারণ বাংলায় বেজে গিয়েছে ভোটের বাদ্যি। মাঠে নেমে পড়েছে সব পক্ষ। এক নাগাড়ে চলছে প্রচার। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী মুখোমুখি লড়াইয়ে মীনাক্ষী ও কল্যাণ পুত্র। রবিবার উভয়পক্ষকেই মাঠে নেমে দেখা গেল প্রচারে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রচারে নেমে ফোন নম্বর লেখা কার্ড বিলি করলেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।

বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মীনাক্ষী। ভোটের প্রচারে বেরিয়ে সিপিএম প্রার্থী বলেন, "মানুষ জনপ্রতিনিধিদের জেতায়, এরপর তাঁদের আর পায় না। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। আমরা পাড়া বৈঠক করেছি। সেখানে মানুষ যা জানিয়েছে, তার দিকে খেয়াল রেখেছি। আরও যদি কোনও পরামর্শ মানুষ দেয়, তা নিয়েই আমরা কাজ করব।''

উত্তরপাড়ায় ২০২১ বিধানসভা নির্বাচনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাঞ্চন মল্লিক। কিন্তু সেখানে জয়ের পর থেকে আর এলাকাতেই না কি দেখা যেত না অভিনেতা বিধায়ককে। মানুষের মধ্য়ে ক্ষোভও জমা হয়েছে। এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কল্যান বন্দ্যোপাধ্য়ায়ের ছেলে শীর্ষন্য বন্দ্যোপাধ্য়ায়কে। মীনাক্ষী বলছেন, ''এই কার্ডের বন্দোবস্ত করা হয়েছে, কারণ আমাদের পার্টির একটা নিজস্ব এজেন্ডা রয়েছে। কাউকে দেখে আমরা কাজ করি না। মানুষ যাতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারে, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।''

এদিকে, এখানকার তৃণমূল প্রার্থী কটাক্ষ করে বলছেন, ''সিপিএমের পরিযায়ী প্রার্থী। ৪ মে-র পর এই নম্বরে ফোন করলে পাওয়া যাবে না। আমাকে এখানে সবাই চেনে, সবাই আমার নম্বর জানে। আমাকে আলাদা করে ভোটের জন্য় নম্বর নিতে হয়নি। এখানকার মানুষ আমাকে সবসময়ই পাবে। আমি এখানকার ঘরের ছেলে।''

এদিকে, ভোট প্রস্তুতিতে কড়া নজরদারি রাখছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে এবার কমিশনের নির্দেশ মেনে আজ থেকেই নিজ নিজ এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন শুরু করছেন রাজ্য়ের সমস্ত পুলিশ কমিশনার এবং পুলিশ সুপাররা। অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থে কী কী করণীয় তা সংশ্লিষ্ট থানার OC-দেরকে জানাবেন পুলিশ কমিশনার এবং পুলিশ সুপাররা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, হিংসামুক্ত ভোট, ভয়মুক্ত পরিবেশ ও ছাপ্পা ভোট রোখার পাশাপাশি, বুথ জ্যামিং যাতে না হয়, সেই বিষয়ে সুনিশ্চিত করতে সমস্ত থানার OC-দের কমিশনের নির্দেশ মেনে চলার বার্তা দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget