এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: 'পরিবর্তনের অংশ হওয়ার সংকল্প করুন', রাজ্যপালের মন্তব্যে বিতর্ক ! 'লাটসাহেব' বলে কটাক্ষ মমতার

Mamata Banerjee: কারও নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'লাটসাহেব বাংলার, সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন। আমি নাম নিতে চাই না। আজ স্টেটমেন্ট দিয়েছে।'

কলকাতা : বাংলার যুবদের আর্জি জানাব ইতিবাচক হওয়ার সংকল্প করুন। পরিবর্তনের অংশ হওয়ার সংকল্প করুন। রাজ্যপাল আর এন রবির এই মন্তব্য় উস্কে দিল নতুন বিতর্ক ! রাজ্য়পালের ইঙ্গিতপূর্ণ মন্তব্য়ের পর, কারও নাম না করে লাটসাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিজেপি বলছে রাজ্য়ে পরিবর্তন চাই। দু'দিন আগেই বিজেপির সংকল্প পত্র প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বুধবার, রাজ্য়ের নতুন রাজ্য়পালের মুখে উঠে এল 'পরিবর্তন' ও 'সংকল্প' এই দুটি শব্দ। রাজ্য়পালের পদ সাংবিধানিক। রাজ্য়পাল রিপোর্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। কিন্তু রাজ্য়পালরা আদৌ নিরপেক্ষ হন না কি কেন্দ্রের শাসকের নির্দেশে কাজ করেন, তা নিয়ে বিতর্ক বহু যুগের। এই আবহেই রাজ্যপাল আর এন রবির মন্তব্য় উস্কে দিল নতুন বিতর্ক। 

রাজ্যপাল আর এন রবি বলেছেন, 'স্কুল এবং কলেজের ক্ষেত্রেও জাতীয় গড়ের থেকে আমরা অনেক নীচে। আমরা শুধুই নেগেটিভ নেগেটিভ নেগেটিভ বলছি এবং ভাবছি। এর ফলে আমাদের শিল্প সরে যাচ্ছে। আমি বিশেষ করে বাংলার যুবদের আর্জি জানাব ইতিবাচক হওয়ার সংকল্প করুন। পরিবর্তনের অংশ হওয়ার সংকল্প করুন।' 

এই প্রসঙ্গে কটাক্ষ করতে পিছপা হননি মমতা বন্দ্যোপাধ্যায়। কারও নাম না করে তিনি বলেন, 'লাটসাহেব বাংলার, সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন। আমি নাম নিতে চাই না। আজ স্টেটমেন্ট দিয়েছে। এখন আপনাদের আন্ডারে আসার পর, আপনারা প্রতিদিন হিংসা ঘটাচ্ছেন। এটা নির্বাচন কমিশনের আধিকারিকেদের বিরুদ্ধে যাবে। আমাদের নয়। আমাদের হাতে এখন আইনশৃঙ্খলা নেই। নির্বাচন কমিশনের কাছে আছে। আর ভারত সরকারের কাছে আছে।  সবাইকে ভয় দেখাচ্ছে। বলছে বার্নল দিয়ে দেব। বোরোলিন দিয়ে দেব। আগে নিজেদের সামলাও।' 

প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোসকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে প্রাক্তন IPS অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে। নতুন রাজ্যপালের নাম ঘোষণা হতেই, ধর্মতলার ধর্না মঞ্চ থেকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতা বলেছিলেন, 'তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টের অনেক কমেন্ট তাঁকে শুনতে হয়েছে। তিনি কোনও কাজ করেন না বিজেপি ছাড়া। বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। বাংলায় ভোটের এক মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না।' এরপর এবার রাজ্য়পালের ইঙ্গিতপূর্ণ মন্তব্য়ের পর লাটসাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নাম উল্লেখ করে কাউকে নিশানা করেননি তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget