এক্সপ্লোর

Suvendu Adhikari BJP News: '২০ রাউন্ডের পর মমতাকে হারিয়ে বাড়ি পাঠাব', ভবানীপুরে মিষ্টি বিলি শুরু বিজেপির

এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল ভবানীপুরে বিজেপির ক্যাম্প অফিসের বাইরে মিষ্টি বিলি।

ভবানীপুর: ভবানীপুরে মিষ্টি বিলি শুরু করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তৃতীয় রাউন্ড শেষে ৮০০ এর বেশি ভোটে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল ভবানীপুরে বিজেপির ক্যাম্প অফিসের বাইরে মিষ্টি বিলি। বিজেপির তরফে এই মিষ্টি বিলি করা হয়। শুভেন্দু অধিকারীর টিম এই লাড্ডু বিলি করছেন। শুভেন্দু অধিকারী এদিন সকালেই বলেছিলেন যে ১০ রাউন্ড অবধি লড়াই হাড্ডাহাড্ডি হবে। এরপর থেকে জিতবেন তিনিই। এই আশ্বাসের পরই বিজেপি মিষ্টি বিলি শুরু করেন বিজেপি সমর্থকরা। 

ভবানীপুরে বিজেপি কর্মী নবীন মিশ্র বলেন, 'শুভেন্দু অধিকারীই জিতবে। আমরা ১৭৫ আসনে এখন এগিয়ে আছি। কোনও চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় জিতছেন সেটা সংখ্যালঘু ইভিএম এর নম্বর। ১০ রাউন্ডের পর দেখবেন কী হয়। ২০ রাউন্ডের পর মমতাকে হারিয়ে বাড়ি পাঠাব।'                                                                

নির্বাচন কমিশন জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে ৭৭টি কাউন্টিং সেন্টারে একসঙ্গে গণনা শুরু হবে। ভোট গণনার জন্য অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে। গণনাকেন্দ্রের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুরো প্রক্রিয়া যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে হয়, তার দায়িত্ব থাকবে কাউন্টিং অবজার্ভারদের ওপরে। অন্যদিকে, গণনাকেন্দ্রের বাইরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখবেন পুলিশ অবজার্ভাররা। তবে তাঁরা গণনা কক্ষে ঢুকতে পারবেন না। কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, গণনাকেন্দ্রে প্রবেশ সমপূর্ণভাবে QR কোড ভিত্তিক পরিচয়পত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ঢোকা যাবে না মোবাইল নিয়ে। 

সকাল ৮টায় পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে। সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এর ভোটগণনা। যে বিধানসভা কেন্দ্রে যত রাউন্ড গণনা হবে, তা শেষ হওয়ার ২ রাউন্ড আগেই পোস্টাল ব্যালট গোনার কাজ শেষ করে ফেলতে হবে।

রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি, ২৭ রাউন্ড গণনা হবে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে, সবচেয়ে কম ১০ রাউন্ডে গণনা হবে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুর বিধানসভা কেন্দ্রে।                                                

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget