এক্সপ্লোর

WB Election 2021:বুথে ঢুকতে দেব না পুলিশকে, ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী, মন্তব্য দিলীপের, পাল্টা জবাব তৃণমূলের

ফের রাজ্যের পুলিশ প্রশাসনকে নিশানা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।উত্তর ২৪ পরগনার খড়দার সভা থেকে তিনি বলেন, ভোটের সময় পুলিশকে বুথে ঢুকতে দেব না। ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী। এনিয়ে পাল্টা আক্রমণ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।

কলকাতা: ফের রাজ্যের পুলিশ প্রশাসনকে নিশানা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।উত্তর ২৪ পরগনার খড়দার সভা থেকে তিনি বলেন, ভোটের সময় পুলিশকে বুথে ঢুকতে দেব না। ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী। এনিয়ে পাল্টা আক্রমণ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, দাগি পুলিশ অফিসার, যারা ভোট করেন, তাঁদের প্রত্যেককে গ্যারেজ করা হবে।  পশ্চিমবঙ্গ পুলিশকে আমরা বুথে থাকতে দেব না। ১০০ মিটার দূরে চেয়ার নিয়ে বসবে ওরা ভোট উৎসব দেখবে ।কেন্দ্রীয় বাহিনী এসে ভোট করাবে।এভাবেই ফের বিজেপির রাজ্য সভাপতি পুলিশকে নিশানা করেন। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার খড়দায় চায়ে পে চর্চায় যান দিলীপ ঘোষ। সেখান থেকেই তাঁর গলায় পুলিশ নিয়ে পুরনো সুর!  দিলীপ ঘোষ বলেন, যে সমস্ত পুলিশ অফিসার আমাদের কর্মীদের মেরেছেন তাঁদের এক একটাকে ব্লাকলিস্টেড করে বাড়িতে পাঠিয়ে দেব। ডিউটি করতে দেওয়া হবে না। যে পুলিশরা উল্টোপাল্টা  করছেন, তাদের ভোটের সময় দুমাস ছুটি দেওয়া হবে। শশুরবাড়ি ঘুরে আসুন। তৃণমূল কংগ্রেসের  উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন,  মূর্খ একটা। ওঁকে নিয়ে কিছু বলতেই ইচ্ছে করে না। কীভাবে নির্বাচন পরিচালনা করতে হয় ওঁরা জানেন?) এর আগেও একাধিকবার পুলিশ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।গত ৬ ডিসেম্বর পটাশপুরের সভা থেকে পুলিশ-প্রশাসনকে নিশানা করেন তিনি। পটাশপুরের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, পুলিশে এখনও যারা তৃণমূলের দালালি করছেন, বিভিন্ন জায়গায় অত্যাচার করছেন, রাতে রেড করতে গেলে তাঁদের গাছে বেঁধে বসিয়ে রাখুন। সকাল হলে পাড়া ডেকে বিচার করে তারপর ছাড়বেন। তবেই এরা শায়েস্তা হবেন। তার আগে, অক্টোবরে খড়গপুরের সভা থেকেও বিতর্কিত মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।এবার স্থান বদলাল! কিন্তু, পুলিশ নিয়ে বিজেপির রাজ্য সভাপতির মত বদলাল না! আগামী কয়েকমাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে বিজেপি ও তৃণমূল।  এবার দিলীপের পুলিশ সম্পর্কে মন্তব্য ঘিরে চাপানউতোর দেখা গেল দুই দলের মধ্যে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget