এক্সপ্লোর

Election 2026: কোটিপতি কল্যাণ-পুত্র! উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি?

West Bengal Election News: গত ৫ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন শীর্ষণ্য। সেই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান।

কলকাতা: বছরে আয় প্রায় কোটি টাকা। আছে দেড় কোটির ফ্ল্যাট, সোনাদানা, গাড়ি। স্ত্রীর সঙ্গে মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। আজকে হুগলির (Hooghly) উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের (Uttarpara Assembly Election) তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের (Sirsanya Bandopadhyay) সম্পত্তির খতিয়ান৷

বিধানসভা আসন, উত্তরপাড়া। হুগলির এই আসনে তৃণমূল প্রার্থী করেছে দলীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। বাবার মতো ছেলেও পেশায় আইনজীবী। তবে ভোটের (Election 2026 ) ময়দানে প্রথমবার। 

গত ৫ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন শীর্ষণ্য। সেই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন, ২০২৪-২৫ সালে তাঁর আয় ছিল ৯৭ লক্ষ ৩৭ হাজার ৬৬০ টাকা। ওই বছরে তাঁর স্ত্রীর আয়, ১১ লক্ষ ৬৯ হাজার। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর হাতে নগদ ছিল ৩ লক্ষ ৭১ হাজার ৩৭২ টাকা। স্ত্রীর হাতে ছিল ২৫ হাজার ৮০০ টাকা। 

৯টি ব্যাঙ্কে শীর্ষণ্যর জমা আছে ১২ লক্ষ ৩২ হাজার ৪৪৯ টাকা। অন্যদিকে, ৫টি অ্যাকাউন্টে স্ত্রীর নামে আছে ২ লক্ষ ২৭ হাজার ৩৯৫ টাকা।  এছাড়া আছে FD, PPF, রেকারিং, মিউচুয়াল ফান্ড, ETF, ডিবেঞ্চার। শীর্ষণ্যর নামে বড় অঙ্কের লগ্নি আছে শেয়ারেও। বড় অঙ্কের জীবনবিমা আছে তৃণমূল প্রার্থী ও তাঁর স্ত্রীর নামে। 

হলফনামা অনুযায়ী, গাড়ি আছে ২ জনেরই। শীর্ষণ্যর গাড়ির বাজারমূল্য ৬ লক্ষ ৭১ হাজার টাকা, স্ত্রীর গাড়ির বর্তমান দাম ৭ লক্ষ ৭২ হাজার টাকা। তৃণমূল প্রার্থীর নামে সোনার গয়না এবং দামি অলঙ্কার আছে ৪৭ গ্রাম। ২১০ গ্রাম সোনা আছে স্ত্রীর।  

সব মিলিয়ে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির মূল্য ৫ কোটি ৩ লক্ষ ৭৪ হাজার ২১৯ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তি ১ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ৮৫৬ টাকার। অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়ার পাশাপাশি, নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন, স্থাবর সম্পত্তি বলতে রয়েছে ২টি ফ্ল্যাট। তাঁর নামে থাকা ফ্ল্যাটের বর্তমান মূল্য দেড় কোটি টাকা। স্ত্রীর নামে থাকা ফ্ল্যাটের দাম ১৬ লক্ষ টাকা। 

সব মিলিয়ে শীর্ষণ্য ও তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৯২ লক্ষ ২০ হাজার ৭৫ টাকা হলফনামায় প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget