এক্সপ্লোর

TMC Candidate List : এতগুলি আসনে জিতবে তৃণমূল, প্রার্থীতালিকা প্রকাশের আগেই বলে দিলেন মমতা

Mamata Banerjee প্রার্থী ঘোষণার আগেই বলে দিলেন, আগে যা আসন পেয়েছিল, তার থেকেও কম পাবে বিজেপি।

কলকাতা : মঙ্গলবার ২৯৪ টি কেন্দ্রেই প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেই হচ্ছে সাংবাদিক বৈঠক। প্রথম থেকেই একেবারে আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী। বিজেপির উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন তিনি। বললেন, 'এত ভয় পাচ্ছে কেন বিজেপি? শুভবুদ্ধির উদয় হোক'। প্রার্থী ঘোষণার আগেই বলে দিলেন, আগে যা আসন পেয়েছিল, তার থেকেও কম পাবে বিজেপি। প্রত্যয়ের সঙ্গে বললেন, ২০২৬-এর ভোটে ২২৬-এর বেশি আসন পাব। অর্থাৎ আগের সব রেকর্ড ভেঙে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ।        

এদিন, মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কালিম্পং, কার্শিয়ং, দার্জিলিং অনীত থাপার দলকে ছেড়ে দিয়েছে তৃণমূল। বাকি ২৯১টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  এক লপ্তে সবকয়টি আসনের প্রার্থীর নামই ঘোষণা করে তৃণমূল। বলেন,
'আমরা আধাআধি করি না, যাদের দিতে পারব না, অ্যাডজাস্ট করে দেব'। এবার প্রার্থীতালিকায় বহু নতুন নাম এসেছে। বহু পুরনো নাম বাদ পড়েছে। রয়েছেন সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, লাভলি মৈত্রর নাম। জল্পনায় থাকা অনেক নাম নেইও তালিকায়।  

২০২১ এ ২০১৬-র থেকেও বেশি আসনে জিতে, টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ২০১১-র বিধানসভা ভোটে ১৮৫টি আসনে জিতে বাম শাসনের পতন ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬-র বিধানসভা ভোটে তিনি ২১১ টি আসনে জেতেন। দুই বছর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, ১৬৪টি আসনে এগিয়েছিল তৃণমূল। আর দুই বছরের মধ্যে বিধানসভা ভোটে ২১৪টি আসন ঝুলিতে পুরে পুরনো যাবতীয় রেকর্ড ভেঙে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তাঁর প্রত্যয় ২২৬-এর বেশি আসন পাবে তৃণমূল।  এখন দেখার  আগামী ৪ মে জয়ের হাসি হেসে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফেরেন কিনা ।  

দেখে নিন কলকাতার তৃণমূলের প্রার্থীতালিকা              

কলকাতা জেলা 
ভবানীপুর- (তৃণমূল প্রার্থী)- মমতা বন্দ্যোপাধ্যায়
রাসবিহারী (তৃণমূল প্রার্থী)- দেবাশিস কুমার
বালিগঞ্জ (তৃণমূল প্রার্থী)- শোভনদেব চট্টোপাধ্যায়
কলকাতা বন্দর (তৃণমূল প্রার্থী)- ফিরহাদ হাকিম
চৌরঙ্গি (তৃণমূল প্রার্থী)- নয়না বন্দ্যোপাধ্যায়
এন্টালি (তৃণমূল প্রার্থী)- সন্দীপন সাহা
বেলেঘাটা (তৃণমূল প্রার্থী)- কুণাল ঘোষ
জোড়াসাঁকো (তৃণমূল প্রার্থী)- বিজয় উপাধ্যায়
শ্যামপুকুর (তৃণমূল প্রার্থী)- শশী পাঁজা
মানিকতলা (তৃণমূল প্রার্থী)- শ্রেয়া পাণ্ডে
কাশীপুর-বেলগাছিয়া (তৃণমূল প্রার্থী)- অতীন ঘোষ               

 

 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget