এক্সপ্লোর

Post Poll Violence: ভোট মিটতেই হিংসা রাজ্যে, পরপর BJP কর্মী খুনের অভিযোগ !

Bengal Post Poll Violence: BJP-র জয়ের উৎসবের মাঝেই ‘হামলা’, পরপর ‘খুন’ এর অভিযোগ রাজ্যে !

রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: ভোটের পরেই নিউটাউনে বিজেপি কর্মী খুন। বিজয় মিছিলে হামলা, বিজেপি কর্মী খুনের অভিযোগ। মধু মণ্ডল নামে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ।  

আরও পড়ুন,  হেরেও ইস্তফায় 'নারাজ' মমতা, এবার কোন পথে এগোবে BJP ?" target="_self">  হেরেও ইস্তফায় 'নারাজ' মমতা, এবার কোন পথে এগোবে BJP ?

BJP-র জয়ের উৎসবের মাঝেই  ‘হামলা’, পরপর ‘খুন’ এর অভিযোগ রাজ্যে !

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগ। গতকাল ফলাফল ঘোষণার পরে বিজয় মিছিল বেরিয়েছিল বিজেপির। এবং সেখানে মধু মণ্ডল নামে বিজেপি কর্মী তিনি সামিল ছিলেন। তৃণমূলের কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মধু মণ্ডলকে ব্যাপক মারধর করা হয়, তারপরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

"ভোটের ফল বেরোতেই বিজেপি সমর্থককে খুনের অভিযোগ হাওড়াতেও..."

অপরদিকে, ভোটের ফল বেরোতেই বিজেপি সমর্থককে খুনের অভিযোগ হাওড়াতেও। বিজেপির জয়ের উৎসবে যোগ দেওয়ার পরেই হামলার অভিযোগ। মাতেন যাদব বর নামে বিজেপি সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ। রাতে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। নেপথ্যে তৃণমূল, অভিযোগ তুলেছে মৃতের পরিবারের। বিজেপি সমর্থককে খুনের অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

"হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়ককে মৃত ঘোষণা করা হয়.."

অপরদিকে, ভোটের ফলের পরের দিনই বেলেঘাটায় তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়ককে মৃত ঘোষণা করা হয়। বেলেঘাটা পুলিশে অভিযোগ দায়ের করেছে ওই পরিবার।

"কোথাও অশান্তি হলে অভিযুক্তদের রঙ না দেখে কড়া পদক্ষেপ.."

প্রসঙ্গত, ভোটের ফলপ্রকাশের পর ইতিমধ্যেই জেলায় জেলায় তৃণমূলের প্রার্টি অফিস ভাংচুরের অভিযোগ আসছে। যদিও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ইতিমধ্য়েই শান্তির পথ অবলম্বন করতে বলেছেন। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, 'বিজেপিতে এভাবে যোগদান করা যায় না। তৃণমূলের জামা পড়ে যাঁরা এতদিন অত্যাচার করেছে। বিজেপিতে তাঁদের এভাবে যোগদান হবে না। কোথাও অশান্তি হলে অভিযুক্তদের রঙ না দেখে কড়া পদক্ষেপ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অশান্তি হচ্ছে। অভিযুক্তদের পাশে দাঁড়াবে না বিজেপি। কোনওরকম হিংসা, অশান্তি বরদাস্ত করব না। দয়া করে প্ররোচনা দেবেন না, জুজবে কান দেবেন না, শান্ত থাকুন। বাংলার মানুষ ভোট দিয়ে বিজেপিকে জয়ী করেছে।'




সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget