এক্সপ্লোর

West Bengal Assembly Election Results: 'যেন ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আমাদের আটকে ভিতরে কোনও কৌশল চলছে', বিস্ফোরক অভিযোগ সওকতের

সওকত মোল্লা বলেন, 'প্রথম দিন থেকেই এখানে ভয়ঙ্কর অবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রথমে বিশাল বাহিনীকে ঢুকিয়েছে'।

কলকাতা: পশ্চিমবঙ্গের মসনদে কে? কোন ফুলে আস্থা রাজ্যবাসীর? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? টানটান স্নায়ুযুদ্ধ। গণনাকেন্দ্রে ঢোকার সময় আটকানোর অভিযোগ সওকত মোল্লার। 'যেন ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, কমিশন পাস দেওয়ার পরও আটকানো হচ্ছে', গণনাকেন্দ্রে ঢোকার সময় নির্বাচন কমিশনকে আক্রমণ সওকতের। 

সওকত মোল্লা বলেন, 'প্রথম দিন থেকেই এখানে ভয়ঙ্কর অবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রথমে বিশাল বাহিনীকে ঢুকিয়েছে। এরপর সাঁজোয়া গাড়ি এনে এলাকায় এলাকায় ঘুরিয়েছে। এ কী যুদ্ধ না কী। তবে দুর্ভাগ্যের বিষয় এখানে সামান্য সামান্য বিষয় সিসিটিভি ক্যামেরাও ঠিক রাখতে পারছে না। এর নেপথ্যে কোনও কৌশল আছে? চতুর্থবারের জন্য বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন। ২০০ এর বেশি আসনে জয় পাব। আর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এবার ৩১ আসনে জিতব।' 

নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৮টা থেকে ৭৭টি কাউন্টিং সেন্টারে একসঙ্গে গণনা শুরু হবে। ভোট গণনার জন্য অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে। গণনাকেন্দ্রের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুরো প্রক্রিয়া যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে হয়, তার দায়িত্ব থাকবে কাউন্টিং অবজার্ভারদের ওপরে। অন্যদিকে, গণনাকেন্দ্রের বাইরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখবেন পুলিশ অবজার্ভাররা। তবে তাঁরা গণনা কক্ষে ঢুকতে পারবেন না। কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, গণনাকেন্দ্রে প্রবেশ সমপূর্ণভাবে QR কোড ভিত্তিক পরিচয়পত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ঢোকা যাবে না মোবাইল নিয়ে। 

আরও পড়ুন, এই কেন্দ্রে বিপুল ভোটে জিতবে বিজেপি! গণনা শুরুর আগেই বিরাট প্রেডিকশন বিজেপি প্রার্থীর

সকাল ৮টায় পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে। সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এর ভোটগণনা। যে বিধানসভা কেন্দ্রে যত রাউন্ড গণনা হবে, তা শেষ হওয়ার ২ রাউন্ড আগেই পোস্টাল ব্যালট গোনার কাজ শেষ করে ফেলতে হবে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি, ২৭ রাউন্ড গণনা হবে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে, সবচেয়ে কম ১০ রাউন্ডে গণনা হবে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুর বিধানসভা কেন্দ্রে।                                                                           

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget