এক্সপ্লোর

Bengali News Live Updates : প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

News Live Updates : পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের। 'এবার ভোট হবে ভয়শূন্য, হিংসামুক্ত। এবারের ভোটে কোনও জবরদস্তি হবে না।'

LIVE

Key Events
west Bengal assembly election us iran war tmc bjp congress cpm news mamata Banerjee live updates Bengali News Live Updates : প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী
ফাইল ছবি
Source : নিজস্ব ছবি

Background

১৩ বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সুদীপ্ত সেনের জামিনের আবেদনে সাড়া কলকাতা হাইকোর্টের। জামিনের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। "সুদীপ্ত সেনের জেলমুক্তিতে কোনও আইনি বাধা নেই", সারদা মামলায় সুদীপ্ত সেনের জামিন নিয়ে মত আইনজীবীদের।

কমিশনের ব্রিফিং চলাকালীন কোচবিহার দক্ষিণের জেনারেল অবজার্ভার অপসারণ। বৈঠক চলাকালীনই ওই জেনারেল অবজার্ভারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জেনারেল অবজার্ভার অনুরাগ যাদবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অবিলম্বে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 'বিধানসভা কেন্দ্রের মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা সম্পর্কেই অবগত ছিলেন না জেনারেল অবজার্ভার'। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে পদক্ষেপ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষকদের ব্রিফিং চলাকালীন পদক্ষেপ কমিশনের।

নমিনেশন জমা দিয়ে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে থাকা কর্মী-সমর্থক ও সাংবাদিকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বললেন তিনি। তাঁকে বলতে শোনা গেল "আমরাই সরকার গড়ব"। এ ছাড়াও এসআইআর ও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রসঙ্গেও মুখ খুললেন তিনি।

পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। তৃণমূলের উস্কানির অভিযোগ পানিহাটির বিজেপি প্রার্থীর মুখে।

পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতি ঘোষণার পরই চাঙ্গা ভারতের শেয়ার বাজার। এপ্রিলের ৮ তারিখ বাজার খুলতেই এক লাফে ২,৬০০ পয়েন্ট বাড়লো সেনসেক্স। ৭৫০ পয়েন্টের বেশি বাড়ল আরও এক শেয়ার সূচক নিফটি ৫০। ইতিমধ্যেই ৭৭,২০০ পয়েন্ট পেরিয়ে গিয়েছে সেনসেক্স। আবার নিফটি ৫০ পার করেছে ২৩,৮০০ পয়েন্ট।

ইরান ও আমেরিকার মধ্যে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পাকিস্তান দাবি করছে তারা নাকি একটা বিরাট বড় কূটনৈতিক পদক্ষেপ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলছেন, যাতে পরিস্থিতি আবার আগের মতো শান্ত হয়, সেই কারণে ইসলামাবাদে আগামী শুক্রবার একটা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে আমেরিকা ও ইরানকে। সেই বৈঠকে আমেরিকা ও ইরান ছাড়াও তাদের বন্ধু দেশগুলোকেও আমন্ত্রণ জানানও হয়েছে।

ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ থামতেই চড়চড়িয়ে বাড়ল সোনা ও রুপোর দাম। হরমুজ প্রণালী খুলে যাওয়ায় কমেছে অপরিশোধিত তেলের দাম। আর তার ফলে বেশ কিছুটা দুর্বল হয়েছে ডলার। আর ডলার দুর্বল হওয়ার একটা বাড়তি সাপোর্ট পেয়েছে সোনা। তারপরই দেখা গিয়েছে সোনার দামে এই বৃদ্ধি।

00:28 AM (IST)  •  09 Apr 2026

West Bengal News Live : প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, বয়স হয়েছিল ৮৮। ২৬ ফেব্রুয়ারি থেকে এলগিন রোডের সামারিটান নার্সিংহোমে ভর্তি ছিলেন। রাত ৯.৫০-এ নার্সিংহোমে মৃত্যু আবু হাসেম খান চৌধুরীর। মালদা দক্ষিণের সাংসদ হিসেবে হ্যাট্রিক করেছিলেন আবু হাসেম খান চৌধুরী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন গণি খান চৌধুরীর ভাই আবু হাসেম।

23:17 PM (IST)  •  08 Apr 2026

WB Election 2026 Live : পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মাকে বিক্ষোভ, রিপোর্ট চাইল কমিশন

পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মাকে বিক্ষোভ, রিপোর্ট চাইল কমিশন । স্বতঃপ্রণোদিত হয়ে জেলাশাসককে ফোন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। কেন বিজেপি প্রার্থীকে হেনস্থা, জানতে চাইলেন CEO, খবর কমিশন সূত্রে। 

পানিহাটি ৬ নম্বর ওয়ার্ডের প্রচার বিজেপি প্রার্থী রত্না দেবনাথের । প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে অভয়ার মা রত্না দেবনাথ। তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে অভিযোগে সরব বিজেপি প্রার্থী ।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget