এক্সপ্লোর

Coal Smuggling Scam: "কাকে বোকা বানাচ্ছে বিজেপি?" কয়লাকাণ্ডে মোদি-শাহকে টার্গেট করে আক্রমণ অভিষেকের

কয়লাকাণ্ডে রঘুনাথপুরের এসডিপিও-কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

কলকাতা:  এবার কয়লাকাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এদিন ট্যুইটারে অভিষেক লেখেন, ‘সব কয়লা খনিই কেন্দ্রের অধীন, যা রক্ষা করে কেন্দ্রীয় এজেন্সি। সব কয়লা খনিই কেন্দ্রের অধীন, যা রক্ষা করে কেন্দ্রীয় এজেন্সি। বিজেপি যদি মনে করে, তৃণমূল নেতারা অবৈধ খনি থেকে টাকা পাচ্ছে, তাহলে যাঁরা জাতীয় সম্পত্তি রক্ষা করতে পারে না, সেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তদন্ত হচ্ছে না কেন? আরেকটি ট্যুইটে অভিষেক লেখেন, বিজেপি যদি মনে করে থাকে, কয়লা ও স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা নিজেদের বস (মোদি-শাহ)-র নির্দেশ মানার চেয়ে তৃণমূল নেতাদের মানতে বেশি তৎপর, তাহলে তা নিতান্তই হাস্যকর। কাকে বোকা বানাচ্ছে বিজেপি?’
এদিকে, পুরুলিয়ার প্রাক্তন পুলিশ সুপারের পর এবার কয়লাকাণ্ডে সিবিআইয়ের নজরে রঘুনাথপুরের এসডিপিও। এদিন সিবিআই দফতরে হাজিরা দেন এসডিপিও দুর্বার বন্দ্যোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, প্রশাসনিক কর্তার কাছে জানতে চাওয়া হবে, এসডিপিও হিসেবে ইএসিএলের অভিযোগের ভিত্তিতে কয়লা মাফিয়াদের বিরুদ্ধে তিনি কী ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা না নিলে কেন নেননি? অনুপ মাঝিকে চিনতেন কিনা সেই প্রশ্নও রঘুনাথপুরের এসডিপিও-কে করা হবে বলে সিবিআই সূত্রে খবর। 
রবিবার সিন্ডিকেটকাণ্ডে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। গেরুয়া শিবিরের দাবি, এই অডিও টেপে যে দুই ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে তাঁরা হলেন, গণেশ বাগারিয়া নামে এক ব্যবসায়ী ও যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র, যার নাম ইতিমধ্যেই কয়লাকাণ্ডের সিবিআই তদন্তে উঠে এসেছে। বিজেপির আরও দাবি, নির্বাচনের কাজে এই টাকা ব্যবহার করছে তৃণমূল।
গতকাল, সিন্ডিকেট নিয়ে ভাইরাল অডিও ঘিরে তৃণমূলকে তীব্র আক্রমণ করে বিজেপি। কয়লা, গরু পাচারের ৯০০ কোটি টাকা গেছে ভাইপোর কাছে। কয়লাকাণ্ডে বাঁকুড়ার আইসি গ্রেফতার হতেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। বলেন, কয়লা, বালি, গরু পাচার-সহ প্রায় ৯০০ কোটি টাকা সরাসরি ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে বিনয় মিশ্র, ইডির হাতে গ্রেফতার হওয়া পুলিশ অফিসার অশোক মিশ্র বড় র‍্যাকেট।
এদিকে, এই অডিও টেপ বিতর্কে বিজেপির বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজই সাংবাদিক বৈঠক করে একথা জানান ব্রাত্য বসু। একইসঙ্গে কয়লামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করেছে তৃণমূল। যা বলার বলে দিয়েছি। এখন পুলিশকে দেয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। ভয় দেখিয়ে লাভ নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget