এক্সপ্লোর

WB Assembly Election 2026: 'বহিরাগত' বিজেপি প্রার্থী সরানোর দাবিতে উত্তাল বাগদা

West Bengal Assembly Election 2026: সেখানে বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 'বহিরাগত প্রার্থী মানছি না, মানব না' স্লোগান তুলে বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার বিজেপি সমর্থকরা।

বাগদা:  বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝামেলা শুরু হয়ে গিয়েছে। এবার বাগদায়ও বিজেপির প্রার্থী নিয়ে অসন্তোষের ছবি ধরা পড়েছে। সেখানে বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 'বহিরাগত প্রার্থী মানছি না, মানব না' স্লোগান তুলে বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার বিজেপি সমর্থকরা। গতকাল সন্ধেয় বাগদার হেলেঞ্চা বাজারে মিছিলে অংশ নিয়েছিলেন বিক্ষুব্ধদের একাংশ। বাগদা বিধানসভা কেন্দ্রে এবার জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করেছে বিজেপি। তারপরই সোমা ঠাকুরকে সরানোর দাবিতে সরব বিজেপির একাংশ।  সেখানে স্লোগান উঠেছিল, 'শান্তনু ঠাকুর দূর হটো'। প্রতিবাদ মিছিলে ছিলেন বাগদার বিজেপি নেতা দুলাল বর। ভূমিপুত্র অথবা ভূমিকন্যাকে প্রার্থী না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। 

এর আগে নাম ঘোষণা হওয়ার পর যখন প্রচারে বেরিয়েছিলেন, তখনই তাঁকে নিয়ে যে অসন্তোষ, তার আঁচ পেয়েছিলেন সোমা ঠাকুর। প্রচারে বেরিয়ে প্রবীণ বিজেপি নেতার আশীর্বাদ চাইতে গিয়ে তাঁর ক্ষোভ টের পেয়েছিলেন বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। বাগদায় বিজেপির প্রার্থী-অসন্তোষ এবার আরও তীব্র হয়ে রাস্তায় নেমে এল। উল্লেখ্য, বাগদায় এবার লড়াইটা যে 'পারিবারিক'। কারণ বাগদা বিধানসভা আসনে এবার ননদ ও বউদির লড়াই। তৃণমূল ও বিজেপির দুই প্রার্থীই গাইঘাটার মতুয়া বাড়ির সদস্য। বাগদায় তৃণমূলের প্রার্থী মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর।

রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ও বিজেপি তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল। প্রথম দফার তালিকা ঘোষণার পর থেকেই প্রার্থী অসন্তোষ শুরু হয়ে গেছে বিরোধী শিবিরেও। প্রথম এই অসন্তোষের ছবি দেখা গিয়েছিল আলিপুরদুয়ারে। সেখানে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল। যিনি এবার আবার পদ্ম থেকে জোড়াফুলে গিয়ে প্রার্থী হয়েছেন। তাঁকে তৃণমূল এই কেন্দ্রে প্রার্থীও করেছে। কিন্তু এই কেন্দ্রে পরিতোষ দাসকে প্রার্থী হিসাবে মানতে নারাজ সেখানকার বিজেপি কর্মীরা।

হরিণঘাটাতেও একই ছবি দেখা গিয়েছিল বিজেপির প্রার্থী অসন্তোষের। হরিণঘাটার বিজেপি প্রার্থী বদলের দাবি তুলেছিলেন বিজেপি কর্মীরা। তাঁরা জানিয়েছিলেন যে হরিণঘাটার মানুষের জন্য বিজেপি প্রার্থী আগেরবারও প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি না কি সংগঠন করেননি। তাই ফের সেই ব্যক্তি প্রার্থী হলে হরিণঘাটায় বিজেপি এমনিই হেরে যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget