এক্সপ্লোর

BJP West Bengal CM Discussion Live : সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী

Amit Shah Bengal BJP Meeting live on CM : কলকাতায় এসেই দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিলেন অমিত শাহ।

LIVE

Key Events
west Bengal bjp amit shah meeting discussion next cm other ministerial posts live updates BJP West Bengal CM Discussion Live : সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী
ছবিতে অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য
Source : PTI

Background

কলকাতা : রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী কে (West Bengal CM Live) ? পরিষদীয় নেতা ঠিক করতে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (West Bengal BJP CM Live)। বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিকরা। আজই বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় বৈঠক (BJP Meeting Live)। কলকাতায় এসেই দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিলেন অমিত শাহ।

গেরুয়া শিবিরি তুঙ্গে তৎপরতা। রাজ্যে নতুন সরকারের যাত্রাপথ শুরু হতে চলেছে। কিন্তু, বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন ? আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে। তার আগে কলকাতায় এসে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল ১১টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। শাহকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকরা। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছান দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে নিউটাউনের হোটেলে ফিরে রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে সেখানে একান্তে বৈঠক করেন তিনি । তারপর বিকেলে সাড়ে ৩টে নাগাদ নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে এই বৈঠক থেকেই । অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে একাধিক উপ মুখ্যমন্ত্রী থাকার নজির আছে। এই রাজ্যে প্রথম বিজেপি সরকারে কেউ উপমুখ্যমন্ত্রী থাকবেন কি ? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ। বৈঠকের পর হোটেলে ফিরে যাবেন শাহ। আগামীকাল ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথের পর ফিরে যাবেন অমিত শাহ।

রাজ্যজুড়ে গেরুয়া ঝড়। বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন আর কিছুক্ষণের অপেক্ষা। ২৫ বৈশাখের সকালে ব্রিগেডে বিজেপি সরকারের শপথ। শনিবার সকাল ১১টা নাগাদ ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-রা তো থাকছেনই, সেই সঙ্গে আমন্ত্রিতের তালিকা বেশ দীর্ঘ। গেরুয়া শিবিরের অনেক বড় বড় মুখ সেখানে হাজির থাকবেন বলে জানা যাচ্ছে।

এর পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পপতিকে। তাঁরা এখানে আসবেন। আমন্ত্রণ জানানো হবে এরাজ্যের একাধিক রাজনৈতিক দলকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আমন্ত্রণ জানানো হবে, এমনই খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমন্ত্রণপত্র যাবে, এটাই প্রথা। তবে, শেষ পর্যন্ত কারা থাকবেন, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর। 

19:25 PM (IST)  •  08 May 2026

West Bengal CM Live : সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী

সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী। 

18:13 PM (IST)  •  08 May 2026

West Bengal BJP CM Live : বাম আমলের থেকে আরও ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় : অমিত শাহ

'বাংলার ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মানুষকে কোটি কোটি ধন্যবাদ। বাম আমলের থেকে আরও ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বদ্ধপরিকর বিজেপি।' বললেন অমিত শাহ।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget