এক্সপ্লোর

Bengal Election 2026 : ফলতায় কি পুনর্নির্বাচন হবে ? যা জানালেন CEO...

Election 2026 : দ্বিতীয় দফার নির্বাচনের দিনই এখানকার, ২৩টা বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিল বিজেপি।

কলকাতা : ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচন চলছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কী হবে ফলতায় ? ফলতায় পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমনই জানিয়েছেন CEO মনোজ আগরওয়াল। তিনি বলেন, "ফলতায় পুনর্নির্বাচন হবে, কি হবে না... তা ECI ঠিক করবে। আমাদের হাতে নেই। ECI-এর কাছে রিপোর্ট চলে গেছে স্পেশাল অবজার্ভারের কাছ থেকে। রিপোর্ট চলে গেছে ইসিআইয়ের কাছে। বিবেচনার মধ্যে আছে। ECI সিদ্ধান্ত নেবে।" 

বিস্তারিত...

এই ফলতাতেই, অস্বচ্ছ ভোট এবং EVM-এ কারচুপির অভিযোগে দ্বিতীয় দফার নির্বাচনের দিনই এখানকার, ২৩টা বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিল বিজেপি। ফলতা নিয়ে বিজেপির অভিযোগের পরই তৎপর হন খোদ মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর নির্দেশেই স্ক্রুটিনির কাজ তদারকির জন্য় বৃহস্পতিবার সোজা ডায়মন্ড হারবারে পৌঁছে যান নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। আর শুক্রবার তাঁর রিপোর্টেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি,  বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্ট বলা হয়েছে, ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করা দেওয়া হয়েছিল। নেটওয়ার্কের কারণে সেই তথ্য আসেনি নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। দুপুর একটা নাগাদ 'টেপ রিভুমড' বলে তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। তার মধ্যে ৫৮% ভোট পড়ে গেছিল ফলতায়। শুক্রবারও ফলতায় পুনর্নির্বাচনের দাবি জানান শুভেন্দু অধিকারী। 

'সিংহম-কে নিয়ে আসুন, সমাধান হয়ে যাবে', ফলতায় পুনর্নির্বাচনের সঙ্গে নিরাপত্তার দাবিতে পথে মহিলারা

ভোটের দিন EVM-এ টেপ লাগিয়ে রাখার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। দক্ষিণ ২৪ পরগনার ফলতার একাধিক বুথে ইভিএম কারচুপি-সহ নানা অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফলতার বেশ কয়েকটি বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি বুথে, EVM-এ টেপ লাগানো থাকায়, দুপুর একটা পর্যন্ত ভোটাদের কাছে একটি মাত্র দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার কোনও উপায় ছিল না। তাই পুনর্নির্বাচন করতে হবে বলে ECI-কে রিপোর্ট দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক।

এই পরিস্থিতিতে পুনর্নির্বাচনের সঙ্গে নিরাপত্তার দাবি জানিয়ে এদিন ফলতায় পথে নামলেন মহিলারা। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে হাসিমনগরে তাঁরা বিক্ষোভ দেখান। 'বিজেপিকে ভোট দেওয়ায় হামলা চালাচ্ছে তৃণমূল, কোথাও কোথাও ভোটও দিতে দেওয়া হয়নি' বলে অভিযোগ তুলছেন তাঁরা। ভয়ে তৃণমূলকে ভোট দিয়েও রেহাই না পাওয়ার অভিযোগ উঠছে। জাহাঙ্গির খান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয়বাহিনী ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে যাতে হাসিমনগর এলাকার বাসিন্দারা জাতীয় সড়কে উঠতে না পারেন। বিশাল সংখ্যক কেন্দ্রীয়বাহিনী রয়েছে এলাকায়। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget