এক্সপ্লোর

West Bengal Election News: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে ‘অরক্ষিত’ EVM, চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে বিতর্ক!

West Bengal Election Poll: গাড়িতে একাধিক রিজার্ভ EVM, ঘটনাস্থলে ছিল না কোনও নিরাপত্তারক্ষী, দাবি বিরোধীদের।

প্রকাশ সিনহা, পশ্চিম বর্ধমান:  প্রথম দফায় রাজ্যের ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এদিকে  ভোটের আগে জামুড়িয়ায় ‘অরক্ষিত’ EVM নিয়ে বিতর্ক তুঙ্গে। অভিযোগ, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে মিলেছে EVM। গাড়িতে লেখা ছিল 'On Election Duty – Jamuria AC 279'।  

গাড়িতে একাধিক রিজার্ভ EVM, ঘটনাস্থলে ছিল না কোনও নিরাপত্তারক্ষী, দাবি বিরোধীদের। যদিও এই অভিযোগ নস্যাৎ করা হয়েছে। 'গাড়িতে ৪ সেট EVM ছিল, কমিশনের নির্দেশিকা মেনে কাজ হচ্ছিল। সঙ্গে ছিল সেক্টর পুলিশের দল, অরক্ষিত অবস্থায় ছিল না EVM', অভিযোগ খারিজ করে দাবি সংশ্লিষ্ট সেক্টর অফিসারের।

এ ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। 

এদিকে, প্রথম ১৬ টি জেলার ১৫২ টি আসন কার্যত মুড়ে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দিকে দিকে চলছে রুটমার্চ, নাকা চেকিং। বুথের ২০০ মিটারের মধ্যে রাজনৈতিক দলের পতাকা দেখলেই খুলে ফেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হয়েছে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুথের ১০০ মিটারে চক বা সাদা রঙ দিয়ে দাগ কেটে ঘিরে দেওয়া হবে। প্রত্যেকটি ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় বাহিনীর ওপর। বাইরে লাইন সামলাতে ব্যবহার করা হবে পুলিশকে। 

ভোটের লাইনে দাঁড়াবেন সাড়ে তিন কোটির বেশি ভোটার। আর এই ভোট ঘিরেই নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এবারের বিধানসভা ভোটে এমন অনেক কিছু হচ্ছে, যা এর আগে কোনও দেখেন পশ্চিমবঙ্গবাসী।

ভোটের প্রায় এক মাস আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। মাছিও যাতে গলতে না পারে এমন সুরক্ষা ব্যবস্থা করেছে কমিশন। কি নেই তাতে। সাধারণত জমমু কাশ্মীরে ফোর্সের যে সাঁজোয়া গাড়ি দেখা যায়, সেই ধরনের বুলেটপ্রুফ গাড়ি ঘুরছে বাংলার ওলি-গলিতে। পাশাপাশি রয়েছে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী।

নির্বাচন কমিশন সূত্রে দাবি, প্রথম দফার ভোটে মোতায়েন থাকবে, ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সংখ্যা হিসেবে ধরলে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। গত এক মাস ধরে কার্যত কলকাতা ও জেলায় জেলায় নিয়মিত টহল দিতে দেখা গেছে তাদের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget