এক্সপ্লোর

WB Election 2021: ‘লড়াই কঠিন হলেও জিতব’, বললেন আত্মবিশ্বাসী শ্রাবন্তী

প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে অনেকেই তুলেছেন সেলফি!

হিন্দোল দে, কলকাতা: ভোটের মুখে গেরুয়া শিবিরে যোগ দিতেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমে বিজেপির প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লড়াই কঠিন মেনে নিয়েও, জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপির তারকা প্রার্থী।

লাইট-অ্যাকশন-ক্যামেরার সঙ্গে যাঁরা এতদিন মানানসই ছিলেন, ভোটের মুখে রাজনীতির রঙ্গমঞ্চে এখন তাঁদের ভিড়! সম্প্রতি, কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষদের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! 

‘গয়নার বাক্স’, ‘অমানুষ’, ‘কাটমুণ্ডু’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বুনো হাঁস’ ছবির অভিনেত্রী শ্রাবন্তীকে একাধিকবার তৃণমূলের মঞ্চে দেখা গেছে। সেই শ্রাবন্তী, গেরুয়া শিবিরে যোগ দিতেই, তাঁকে বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। আর রাজনীতিতে নাম লেখানোর পরই ময়দানে নেমে পড়েছেন বিজেপির তারকা প্রার্থী। ছোট ছোট মিছিলের পাশাপাশি ভোটারদের ঘরে পৌঁছে যাচ্ছেন শ্রাবন্তী! 

রাজনীতিতে তিনি তেমন সড়গড় নন। তবে, অভিনেত্রী হওয়ার দরুন, একটা বিষয় ভাল বোঝেন শ্রাবন্তী। তা হল জন-সংযোগ। ভোট-প্রচারে বিজেপি প্রার্থী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন জন সংযোগে।

কখনও বাজারে গিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলছেন। শুনছেন বিক্রেতাদের অভাব-অভিযোগের কথা! কেউ করছেন আশীর্বাদ! কেউ আবার প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে তুলছেন সেলফি! হাসিমুখে গুনমুগ্ধদের সব আবদার মেটাচ্ছেন বিজেপির তারকা প্রার্থী! বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, ‘‘গোটা এলাকায় ঘুরছি, ভালো সাড়া পাচ্ছি, বেহালার অভাব অভিযোগ শুনছি।’’

পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সঙ্গে কথাও বলেছেন শ্রাবন্তী। কখনও পায়ে হেঁটে...কখনও আবার হুড খেলা গাড়িতে এলাকায় প্রচার সারছেন বিজেপি প্রার্থী। বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী শ্রাবন্তীর সঙ্গে লড়াই তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় ও সিপিএমের নীহার ভক্তের।

বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অবশ্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ তিনি বলেন, ‘লড়াই কঠিন হলেও জিতব।’ লড়াই জমজমাট ৷ তবে শেষ হাসি কে হাসেন, সেটাই দেখার ৷

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026: BJP প্রার্থীর প্রচার চলাকালীন
BJP প্রার্থীর প্রচার চলাকালীন "হামলা" ! এবার গুরুতর অভিযোগ বেলদায়
Election Commission: ভোট প্রশিক্ষণের জায়গায় মমতার ছবি কেন? প্রশ্ন তুলতেই বেধড়ক মারধর ভোটকর্মীকে
ভোট প্রশিক্ষণের জায়গায় মমতার ছবি কেন? প্রশ্ন তুলতেই বেধড়ক মারধর ভোটকর্মীকে
Ram Navami 2026: শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় গৌতম দেব, তৃণমূল প্রার্থীর মুখে
শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় গৌতম দেব, তৃণমূল প্রার্থীর মুখে "জয় শ্রীরাম.." ধ্বনি
Supplementary Voter List :আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা,
আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, "ভাল সংখ্যাই বাদ যাবে..." ! সতর্কবার্তা শোনালেন দিলীপ

ভিডিও

Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE
Baghajatin News | বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দিকে দিকে অশান্তি | ABP Ananda LIVE
Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget