এক্সপ্লোর

WB Election 2021:‘এবার বিরোধীশূন্য খেলা হবে,কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারা দেবে, মাঠে খেলবে আমাদের ছেলেরা', হুমকি ভাঙড়ের তৃণমূল নেতার

গতকাল কর্মিসভায় তৃণমূল নেতা তথা ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের উপস্থিতিতেই এই হুঁশিয়ারি দেন পঞ্চায়েত প্রধান।পাল্টা বিজেপি বলেছে,  ‘এবার ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী।গত ভোটের পুনরাবৃত্তি হবে না।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে, গতকালই রাজ্যে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় শুরু হয়েছে রুটমার্চ। রাজ্যে বাহিনী আসতেই ভোটারদের হুমকি তৃণমূলের।  ভাঙড়ের ভোগালি ২ নম্বর পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা মুদাস্সর হোসেন বললেন, ‘এবার বিরোধীশূন্য খেলা হবে, শুধু ভোট করাবে তৃণমূল। তৃণমূলের লোক ছাড়া কেউ ভোট দিতে যেতে পারবে না। যারা তৃণমূলকে ভোট দেবে না, ঘরে শুয়ে থাকবে।কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবে, আমাদের ছেলেরা মাঠে খেলবে। এবার বুথের ১৪ হাজার ভোটই পাবে তৃণমূল। তিনি বলেছেন, বুথের ১৪ হাজার ভোটই চাই। তা যতই কেন্দ্রীয় বাহিনী থাক। এখানে অন্য কোনও দল থাকবে না।
গতকাল কর্মিসভায় তৃণমূল নেতা তথা ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের উপস্থিতিতেই এই হুঁশিয়ারি দেন পঞ্চায়েত প্রধান
পাল্টা বিজেপি বলেছে,  ‘এবার ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী।গত ভোটের পুনরাবৃত্তি হবে না।
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ওই বিতর্কিত মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলি। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, তৃণমূলের শীর্ষস্তর থেকে নির্দেশের প্রতিফলন ঘটছে তাদের নিচের সারির নেতাদের কথায়। ভেতরে ভেতরে তৃণমূল নির্দেশ দিচ্ছে, যাতে মানুষ ভোট দিতে না পারে। তৃণমূল যাতে ভোট লুঠ করতে পারে। ভোট লুঠ ছক এভাবেই তৈরি করছে তৃণমূল। 

অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, দুই শাসক দল মিলিয়ে খেলা হবে  খেলা হবে করে সবকিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপি ও তৃণমূল উভয় দলকেই মনে রাখতে হবে যে, রাজনীতি দায়বদ্ধতার বিষয়। এভাবে পরিবেশটাকে গুলিয়ে দেওযার চেষ্টা করা একেবারেই ঠিক নয়।  

অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিষয়টি লঘু করে বলেছেন, দলীয় কর্মীদের চাঙ্গা করতে এটা ভোকাল টনিক। একইসঙ্গে তিনি বলেছেন, এক্ষেত্রে একটু সংযত হল ভালো হত। মানুষ ভোট দেবেন। 
পাশাপাশি তিনি বলেছেন, বিজেপি যেভাবে রোজ কেন্দ্রীয় বাহিনীর জুজু দেখাচ্ছে, তার উল্টো দিকে এমন কথা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dipsita Dhar: 'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
West Bengal Assembly Election 2026: ২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
West Bengal Assembly Election 2026: ভোটের আগে প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর
ভোটের আগে প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর
West Bengal Assembly Election 2026 : বিধানসভা ভোটে ফের মমতা-শুভেন্দুর দ্বৈরথ ?
বিধানসভা ভোটে ফের মমতা-শুভেন্দুর দ্বৈরথ ?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget