এক্সপ্লোর

WB Election 2021:২ মে পদত্যাগের জন্য তৈরি থাকুন, মমতাকে পাল্টা অমিত শাহ

শীতলকুচিকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুলি চালানোর পিছনে অমিত শাহের চক্রান্তের অভিযোগ তুলে এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোচবিহারের শীতলকুচির ঘটনা নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উত্তর ২৪ পরগনা:   শীতলকুচিকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুলি চালানোর পিছনে অমিত শাহের চক্রান্তের অভিযোগ তুলে এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোচবিহারের শীতলকুচির ঘটনা নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন বসিরহাটে বিজেপিরৃ সভায় অমিত শাহ বলেন, ''দিদি বার বার বলছেন, অমিত শাহের পদত্যাগ চাই। আমি বলছি,  দিদি, মানুষ বললে অবশ্যই পদত্যাগ করব। তবে ২ মে পদত্যাগের জন্য আপনি তৈরি থাকুন। আপনার প্ররোচনাতেই শীতলকুচির ঘটনা ঘটেছে।ওখানে এক রাজবংশী সন্তান মারা গিয়েছেন। কই তা নিয়ে তো কিছু বললেন না দিদি ?''

বসিরহাটের সভায় এই বলেই থেমে থাকেননি অমিত শাহ। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জনতার উদ্দেশ্যে শাহ বলেন, ''আপনাদের কাছে একটা অনুরোধ করব। গত ১০ বছর ধরে দিদি রা্জ্য শাসন করেছেন। তাই ওনার বিদায় সংবর্ধনা পাওয়া উচিত নয় কি? তাই আপনারা বিজেপিকে ২০০ আসন জিতিয়ে দিদিকে বিদায় সংবর্ধনা জানান।''

এদিন নমশূদ্র, মতুয়া, রাজবংশীদের নিয়ে সরব হন অমিত শাহ। সভায় তিনি বলেন, ''নমশূদ্র, মতুয়ারা নাগরিকত্ব পেলে দিদির সমস্যা কোথায়? এটাই বুঝে উঠতে পারছি না। আমার মনে হয়, অনুপ্রবেশকারীদের চটাতে চাইছেন না দিদি। কংগ্রেস, কমিউনিস্ট ও দিদি কেউ অনুপ্রবেশকারীদের রুখতে পারবে না। যদি অনুপ্রবেশকারীদের রুখতে হয়, তাহলে একমাত্র বিজেপিই রুখতে পারবে।''

শনিবার রাজ্য বিধানসভার চতুর্থ দফার নির্বাচন চলাকালে  শীতলকুচির জোড়া পাটকিতে বুথের বাইরে  গুলি চলে।এই ঘটনায় চারজনের মৃত্যু হয়। এর আগে একটি বুথে ভোটের লাইনে গুলি ছোঁড়ার ঘটনায় ১৮ বছরের যুবক আনন্দ বর্মনের মৃত্যু হয়। শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''ভোটের লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মেরেছে দিল্লির পুলিশ। আমার ৫টা ভাইকে মেরে দিয়ে বলছে, গ্রামবাসীরা নাকি বন্দুক কাড়তে এসেছিল। লজ্জা করে না, গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার।অমিত শাহ তোমার পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তুমি এই ঘটনার চক্রান্তকারী।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget