এক্সপ্লোর

WB election 2021: জমি, ফ্ল্যাট,গাড়ি, হাতে নগদ ৬ লক্ষ টাকা, বিজেপি প্রার্থী অশোক দিন্দার সম্পত্তির খতিয়ান

মাঠে যখন নামতেন, তখন বল হাতে আগুন ঝরাতেন...সদ্য ক্রিকেট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই পেয়েছেন হোমগ্রাউন্ড ময়নার লড়ার টিকিট। সদ্য রাজনীতিতে অভিষেক হওয়া অশোক দিন্দার জন্য পূর্ব মেদিনীপুরের এই আসনে আলাদা নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।

কলকাতা: বাইশ গজ ছেড়ে নতুন মাঠে। রাজনীতির ময়দানে নবাগত অশোক দিন্দার জমি-জমা নেহাত কম নয়। একাধিক জমি, ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ির মালিক এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আজকের ‘আয়-ব্যয়ে’ পূর্ব ময়নার বিজেপি প্রার্থীর সম্পত্তির খতিয়ান।

মাঠে যখন নামতেন, তখন বল হাতে আগুন ঝরাতেন...সদ্য ক্রিকেট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই পেয়েছেন হোমগ্রাউন্ড ময়নার লড়ার টিকিট। সদ্য রাজনীতিতে অভিষেক হওয়া অশোক দিন্দার জন্য পূর্ব মেদিনীপুরের এই আসনে আলাদা নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। ময়নায় তৃণমূলের সংগ্রাম দোলুই ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মানিক ভৌমিকের সঙ্গে লড়াই দিন্দার। গত ১১ মার্চ প্রাক্তন ক্রিকেটার মনোনয়ন জমা দেন। হলফনামায় দিন্দা জানিয়েছেন, তাঁর হাতে নগদ আছে ৬ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা ৷

প্রাক্তন ক্রিকেটারের স্ত্রীর হাতে গচ্ছিত রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকা ৷ দুটি ব্যাঙ্কে তাঁর জমা আছে ১০ লক্ষ টাকা ৷ স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে প্রায় ১২ লক্ষ টাকা ৷

দিন্দার নামে পোস্ট অফিসে জমা আছে প্রায় ১০ লক্ষ টাকা ৷ তিনটি বিলাসবহুল গাড়ি আছে দিন্দার। যার দাম ৭৬ লক্ষ টাকা। দিন্দার নিজের নামে আছে ১৬ গ্রাম সোনা। তাঁর স্ত্রীর নামে ৯০ গ্রাম সোনা রয়েছে। সব মিলিয়ে দিন্দার নামে অস্থাবর সম্পদ ১ কোটি ৯ লক্ষ ৮০ হাজার ১২৫ টাকা ৷ আর তাঁর স্ত্রীর নামে অস্থাবর সম্পদ ৫৩ লক্ষ ৭ হাজার ৪৫২ টাকা ৷ দিন্দা দম্পতির মোট অস্থাবর সম্পদ ১ কোটি ৬২ লক্ষ ৮৭ হাজার ৫৭৭ টাকা ৷ পাশাপাশি দিন্দার মালিকানায় বেশ কিছু কৃষিজমি আছে। হলফনামায় তিনি জানিয়েছেন যার বাজার দর প্রায় আড়াই কোটি টাকা।অকৃষি জমিও রয়েছে তাঁর নামে। যার দাম ১৭ লক্ষ ৭৬ হাজার টাকা। ট্যাংরা, নিউটাউনে দুটি ফ্ল্যাট আছে দিন্দার। যার দাম ৩ কোটি ২০ লক্ষ। সব মিলিয়ে তাঁর স্থাবর সম্পদ ৫ কোটি ৮৭ লক্ষ ৭৬ টাকা। বাংলায় স্নাতক দিন্দা প্রথমবার ভোটের লড়াইয়ে। ২২ গজের মতো নতুন ইনিংসে কি ছাপ ফেলতে পারবেন? তা নিয়ে রয়েছে জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget