এক্সপ্লোর

WB Election 2021 মিনাখাঁয় আক্রান্ত বিজেপি নেতা বাবু মাস্টার, গাড়ি ঘিরে হামলা, ভর্তি হাসপাতালে

রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে রাজনৈতিক প্রতিপক্ষগুলির মধ্যে বাকযুদ্ধ চরমে উঠেছে। রাজনৈতিক হিংসার খবরও সামনে আসছে। এরইমধ্যে   দক্ষিণ ২৪ পরগনার মিনাখাঁয় বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলার ঘটনা ঘটল। বসিরহাটে সভা সেরে ফেরার সময় গুলি, বোমা নিয়ে হামলা চালানো হয়। বিজেপি নেতার গাড়ি ঘিরে এলোপাথাড়ি গুলি, বোমা।

সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য ও  সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ: গাড়ির গতি কমতেই ঘিরে ধরে গুলি-বোমা নিয়ে হামলার অভিযোগ!রক্তাক্ত বাবু মাস্টার!!

মাত্র সাড়ে ৩ মাসের ব্যবধান। টিটাগড়ে বিজেপির বাহুবলী নেতা মণীশ শুক্ল খুনের আতঙ্ক ফিরল মিনাখাঁয়। এবার টার্গেট তৃণমূল থেকে পদ্ম শিবিরে যোগ দেওয়া ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। শনিবার রাত তখন সাড়ে আটটা।বিজেপি সূত্রে খবর, বসিরহাটে সাংগঠনিক সভা সেরে গাড়িতে করে কলকাতায় ফিরছিলেন বাবু মাস্টার। চালকের বাঁদিকে বসেছিলেন তিনি। পিছনের আসনে সহযোগী আনোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসন্তী হাইওয়ের উপর মিনাখাঁর লাউগাছি পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে স্পিড ব্রেকারে গাড়ির গতি কমিয়ে দেন চালক। ওই সময় বাইকে করে এসে গাড়ি ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি-বোমা ছুড়তে থাকে বেশ কয়েকজন দুষ্কৃতী।

হামলায় গুরুতর আহত হন বাবু মাস্টার। ওই অবস্থায় গাড়ি নিয়ে লাউগাছি পুলিশ ফাঁড়িতে যান চালক। সেখান থেকে বাবু মাস্টারকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে।

চিকিৎসকরা জানিয়েছেন, বাবু মাস্টারের শরীরের অসংখ্য আঘাত রয়েছে। মূলত বুকের বাঁদিক, মুখ, পিঠ ও হাতে আঘাত বেশি। অনুমান বোমার স্‍‍প্লিন্টার ও গাড়ির উইন্ডস্ক্রিনের কাচ ভেঙে এই আঘাত লেগেছে। সব স্‍‍প্লিন্টার বের করে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি বিপন্মুক্ত।

বিজেপি সূত্রে খবর, দল বদলের পর থেকে বসিরহাটে  থাকতেন না বাবু মাস্টার। কাজ সেরে রোজ একই রাস্তা দিয়ে কলকাতায় ফিরতেন। অভিযোগ, ছক কষেই এই হামলা চালানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বাসন্তী হাইওয়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। হামলাকারীরা আগে থেকে অপেক্ষা করছিল বলে অনুমান। তবে তারা বাইকে করে না হেঁটে এসেছিল তা স্পষ্ট নয়। গাড়িতে গুলির দাগ মেলেনি। উইন্ড স্ক্রিনে বোমা মারায় কাচ ও স্‍‍প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন বিজেপি নেতা।

সেরা শিরোনাম

Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ

ভিডিও

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে সব পক্ষকে নিয়ে কর্তৃপক্ষের বৈঠক, হঠাৎই অসুস্থ উপাচার্য
Police On Jadavpur Incident: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে', জানাল পুলিশ
Suvendu Adhikari: নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল করতে চায় আদানি গোষ্ঠী: মুখ্যমন্ত্রী
Mahua Moitra: ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget