এক্সপ্লোর

WB Election 2021:নিজের বিধানসভা এলাকাতেই বিজেপি পরিবর্তন যাত্রা, গরহাজির বনগাঁ উত্তরের বিধায়ক, কটাক্ষ তৃণমূলের

নিজের বিধানসভা এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা। অথচ সেখানে হাজির থাকলেন না বনগাঁ উত্তরের বিধায়ক তথা বিজেপি নেতা বিশ্বজিত্‍ দাস। তবে কি তৃণমূলে প্রত্যাবর্তন? অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা। এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। যদিও বিজেপি নেতার দাবি, শারীরিক অসুস্থতার কারণেই রথযাত্রায় যাননি তিনি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিজের বিধানসভা এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা। অথচ সেখানে হাজির থাকলেন না বনগাঁ উত্তরের বিধায়ক তথা বিজেপি নেতা বিশ্বজিত্‍ দাস। তবে কি তৃণমূলে প্রত্যাবর্তন? অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা। এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। যদিও বিজেপি নেতার দাবি, শারীরিক অসুস্থতার কারণেই রথযাত্রায় যাননি তিনি।

গত ৮ ফেব্রুয়ারি, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তখন থেকেই বনগাঁ উত্তরের বিধায়ক  বিশ্বজিৎ‍ দাসের বিজেপি থেকে তৃণমূলে ফেরার জল্পনা জোরাল। এবার নিজের এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রাতেও দেখা গেল না গেরুয়া শিবিরের এই বেসুরো নেতাকে। শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া থেকে প্রবীর ঘোষাল ৷ ভোটের আগে যখন তৃণমূল ছাড়ার হিড়িক, তখন কি স্রোতের বিপরীতে গিয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরতে পারেন বনগাঁ উত্তরের বিধায়ক? এই প্রশ্নই এখন জোরাল। ইতিমধ্যেই বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

আর বৃহস্পতিবার, বিজেপির পরিবর্তন যাত্রায় বনগাঁ উত্তরের বিধায়ক আমন্ত্রিত থাকলেও, হাজির হননি তিনি। এদিন বনগাঁ দক্ষিণ বিধানসভা এলাকার নিমতলায়, রথের উদ্বোধন করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী, সঞ্জীব বালিয়ান। রথ, বনগাঁ উত্তর ঘুরলেও, সেই কর্মসূচিতে দেখা যায়নি স্থানীয় বিধায়ককে। যা নিয়ে বিজেপির দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।

গোপাল শেঠ, কোঅর্ডিনেটর, তৃণমূল কংগ্রেস, উত্তর ২৪ পরগনা বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের গণ্ডগোল। তাই যায়নি। যদিও বিজেপি নেতা তথা বিধায়ক বিশ্বজিত্‍ দাসের দাবি, শারীরিক অসুস্থতার কারণে কর্মসূচিতে যোগ দিতে পারেননি তিনি। একই দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বও। দেবদাস মন্ডল, সাধারণ সম্পাদক, বিজেপি, বনগাঁ সংগঠনিক জেলা বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু তিনি তিন দিন ধরে অসুস্থ তাই আসতে পারেন নি।

এদিন রথযাত্রা কর্মসূচির মাঝেই, বনগাঁয় চৌবেড়িয়ায় নাট্যকার, দীনবন্ধু মিত্রের বাড়িতে যান উত্তরপ্রদেশের বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী সঞ্জীব বালিয়ান।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget