এক্সপ্লোর

WB Election 2021: ইলামবাজারে নদীর তীর থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, শুরু রাজনৈতিক চাপানউতোর

সোমবার রাত থেকে বিজেপি কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলে খোঁজ মিলল। তবে, প্রাণহীন অবস্থায়। ভোটের কয়েক সপ্তাহ আগে, বীরভূমে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। দলের কর্মীর মৃত্যুর ঘটনায় থানা চত্বরে ঢুকে প্রতিবাদ মিছিল করলেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার সকালে শালনদীর ধার থেকে উদ্ধার হয়, ইলামবাজারের নাদাস গ্রামের বাসিন্দা বছর ২৪-এর বাপি আঁকুড়ের মৃতদেহ। বিজেপির অভিযোগ, পরিকল্পনামাফিক খুন করেছে তৃণমূল।অভিযোগ অস্বীকার শাসক দলের।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। শাল নদীর তীর থেকে দেহ উদ্ধার। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার শাসক দলের। মত্ত অবস্থায় জলে পড়ে গিয়ে মৃত্যু, অনুমান পুলিশের।

সোমবার রাত থেকে বিজেপি কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলে খোঁজ মিলল। তবে, প্রাণহীন অবস্থায়। ভোটের কয়েক সপ্তাহ আগে, বীরভূমে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। দলের কর্মীর মৃত্যুর ঘটনায় থানা চত্বরে ঢুকে প্রতিবাদ মিছিল করলেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার সকালে শালনদীর ধার থেকে উদ্ধার হয়, ইলামবাজারের নাদাস গ্রামের বাসিন্দা বছর ২৪-এর বাপি আঁকুড়ের মৃতদেহ। বিজেপির অভিযোগ, পরিকল্পনামাফিক খুন করেছে তৃণমূল।

বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানান, ‘‘খেলা শুরু করেছেন তৃণমূল জেলা সভাপতি। ভোটের আগে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে বিজেপির ওই সক্রিয় কর্মীকে।’’

ইলামবাজার থানায় ব্লক তৃণমূল সভাপতি ফজলুর রহমান সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। খুনের অভিযোগে থানা চত্বরে ঢুকে মিছিল করেন বিজেপি কর্মীরা। যদিও ঘটনায় রাজনৈতিক-যোগ অস্বীকার করেছে শাসকদল।

পুলিশের তরফে জানানো হয়েছে, মত্ত অবস্থায় জলে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের পর, মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রাজ্যে ভোটের মুখে এই ঘটনা ঘিরে দানা বেঁধেছে শাসক-বিরোধী চাপানউতোর। এর আগেও বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাকযুদ্ধ দেখা গিয়েছে। গত ডিসেম্বরেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে একটি পুকুর থেকে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে এলাকায় ছড়িয়েছিল রাজনৈতিক উত্তাপ। খুনের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেছিলেন বিজেপি কর্মীরা। যদিও তৃণমূল ওই অভিযোগ অস্বীকার করেছিল।

গত ডিসেম্বরে কোচবিহারের তুফানগঞ্জেও এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা দেখা গিয়েছিল। একটি স্কুলবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল ওই বিজেপি কর্মীর দেহ। এই ঘটনাতেও তৃণমূলের দিকে আঙুল তুলেছিল বিজেপি। ঘটনায় তাদের কোনও যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget