এক্সপ্লোর

WB Election 2021: বিতর্কের আবহে মনোনয়ন পেশ সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের

মাত্র ৫ দিন আগে তৃণমূল ছেড়ে আসা বিধায়ককে প্রার্থী করায়, সিঙ্গুরে বিজেপির অন্দরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। বিক্ষোভ, অবরোধ, অনশন ৷ এই সব কিছুই হয়েছে। পার্টি অফিসে তাণ্ডব, বাদ যায়নি কিছুই।

সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: এ যেন কেটেও কাটল না জট। হাজার বিতর্কের পর সোমবার মনোনয়নপত্র পেশ করলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মান ভাঙার পর দলীয় প্রার্থীর পাশে কয়েকজন নেতাকে দেখা গেলেও, বাড়িতেই বসে থাকলেন, সিঙ্গুরের জেড পি মন্ডলের বিজেপি সভাপতি গৌতম মোদক। দলীয় প্রার্থীর সমর্থনে মিছিলেও অংশ নেননি তিনি।

৮ মার্চ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সিঙ্গুরের ৪ বারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর ১৪ মার্চ, তাঁকে প্রার্থী ঘোষণা করে দেয় পদ্ম শিবির। মাত্র ৫ দিন আগে তৃণমূল ছেড়ে আসা বিধায়ককে প্রার্থী করায়, সিঙ্গুরে বিজেপির অন্দরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। বিক্ষোভ, অবরোধ, অনশন ৷ এই সব কিছুই হয়েছে। পার্টি অফিসে তাণ্ডব, বাদ যায়নি কিছুই। এমনকী প্রার্থী নিয়ে ক্ষোভের জেরে, মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তথা সিঙ্গুরের বিজেপি পর্যবেক্ষক প্রভুরাম চৌধুরীকেও ৫ ঘণ্টা তালাবন্ধ করে রাখা হয়। যদিও প্রার্থী বদলে শীর্ষ নেতৃত্ব নারাজ থাকায়, শেষমেশ পিছু হঠতে বাধ্য হন বিদ্রোহীদের একাংশ।

প্রার্থী বদলের দাবিতে, ১৮ তারিখের অনশন মঞ্চে দেখা গিয়েছিল, সিঙ্গুরের জেড পি ৫ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি প্রদীপ দাসকে। কিন্তু এদিন রবীন্দ্রনাথ ভটাচার্যর পাশেই দেখা গেল তাঁকে। সিঙ্গুরের জেড পি ৫ নং মণ্ডলের বিজেপি সভাপতি প্রদীপ দাস বলেন, ‘‘রাজ‍্যের নির্দেশে আমরা রবীনবাবুকে জেতাতে নেমে পড়েছি। আমরা সবাই একসাথে আছি, বিভ্রান্তি কেটে গেছে।’’

রবীন্দ্রনাথ ভট্টাচার্যের জয় চাইলেও, এখনও রাগ কমেনি এই নেতার। এমনকী দলীয় প্রার্থীর মিছিলেও গেলেন না সিঙ্গুরের আরেক মণ্ডল সভাপতি গৌতম মোদক। সিঙ্গুরের জেড পি ৩এ বিক্ষুব্ধ বিজেপি নেতা ও মণ্ডল সভাপতি গৌতম মোদক বলেন, ‘‘আমি প্রথমেই চাই রবীন্দ্রনাথ ভট্টাচর্য জয়ী হোক। কিন্তু আমার মনে এখনো রাগ,দুঃখ, অভিমান আছে। কারণ দুদিন আগে ভারতীয় জনতা পর্টিতে এসেই টিকিট পেয়ে গেছে।’’

এদিন প্রথমে সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে পুজো দেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তারপর হুড খোলা গাড়িতে র‍্যালি করে মনোনয়ন জমা দিতে যান। সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘‘আর কোন দ্বিমত নেই। সমস্ত বিজেপি কর্মীদের নিয়ে বিপুল আনন্দে ও আশ্বাসকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছি। খেলা যখন সাঙ্গ হবে, তখন বোঝা যাবে।’’

বিজেপি প্রার্থী যাই দাবি করুন না কেন, কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের ওবিসি-এসটি মোর্চার ব্লক সভাপতি কার্তিক মাঝি বলেন, ‘‘বিজেপির এখনও কোন্দল চলছে। গৌতম মোদক সহ অনেকে মিছিলে যাননি। গুটি কয়েক লোককে নিয়ে গেছে মনোনয়ন দিতে। ওরা দেখাতে চাইছে আমদের একতা হয়েছে।’’ রবীন্দ্রনাথ ভট্টাচার্যর সঙ্গে এদিন মনোনয়নপত্র জমা দেন চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। তাঁদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget