এক্সপ্লোর

WB Election 2021: 'ময়দানে দেখা হবে,তিনগুণ ভোটে হারাব’, মমতার উদ্দেশে শুভেন্দু

উল্লেখ্য, নন্দীগ্রাম আসনেরই তৃণমূল বিধায়ক ছিলেন শুভেন্দু। মমতার ওই ঘোষণার পর থেকেই নন্দীগ্রামে তাঁর সঙ্গে শুভেন্দুর দ্বৈরথের জল্পনা দাঁনা বেঁধেছিল। এদিন নন্দীগ্রাম থেকে লড়াইয়ের ঘোষণা করে মমতা বলেছেন, আমি কথা দিলে কথা রাখি।

কলকাতা: এদিনই ঘোষিত হল তৃণমূলের প্রার্থী তালিকা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন। তিনি নিজে এবার ভবানীপুর আসনে দাঁড়াচ্ছেন না। লড়বেন নন্দীগ্রাম থেকে।শুভেন্দু অধিকারী দল ছেড়ে বিজেপিতে যোগদানের পর  মমতা বন্দ্যোপাধ্যায় গত জানুয়ারিতে নন্দীগ্রামের জনসভায় বলেছিলেন, তিনি এবার নন্দীগ্রাম আসন থেকে দাঁড়াবেন।

উল্লেখ্য, নন্দীগ্রাম আসনেরই তৃণমূল বিধায়ক ছিলেন শুভেন্দু। মমতার ওই ঘোষণার পর থেকেই নন্দীগ্রামে তাঁর সঙ্গে শুভেন্দুর দ্বৈরথের জল্পনা দানা বেঁধেছিল। এদিন নন্দীগ্রাম থেকে লড়াইয়ের ঘোষণা করে মমতা বলেছেন, আমি কথা দিলে কথা রাখি।

তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে পাঁশকুড়ায় বিজেপির এক জনসভায় শুভেন্দু দাবি করেছেন, তালিকা দেখেই বুঝে নিয়েছি, জেলায় ১৬-০ হবে।

শুভেন্দু নন্দীগ্রাম থেকে লড়াইয়ের ইচ্ছেপ্রকাশ দিল্লিতে দলের বৈঠকে করেছেন বলে জানা গেছে। যদিও এ ব্যাপারে দলীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। শুভেন্দুও এ ব্যাপারে কিছু বলেননি। তিনি শুধু দাবি করেছেন,আমি দাঁড়াই বা যেই দাঁড়াক নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন।

তিনি বলেছেন, নন্দীগ্রামের মানুষ আওয়াজ তুলেছেন, বহিরাগত নয়, ভূমিপুত্র চাই।

ভবানীপুর আসন ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় প্রাক্তন দলনেত্রীকে কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, নিজের কেন্দ্রে ছেড়ে পালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, এবার ভবানীপুরে হারবেন বলে বুঝতে পেরেছিলেন।

শুভেন্দু বলেছেন,  ওখানে যা ভোটে হারতেন, এখানে তার তিনগুণ ভোটে হারাব।

তিনি আরও বলেছেন, নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। আপনাকে স্বাগত। লড়াই-ময়দানে দেখা হবে। ২ মে সবুজ আমির সরিয়ে আমরা গেরুয়া আবির ওড়াব।

উল্লেখ্য, মমতা নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা জানানোর পর শুভেন্দু বলেছিলেন, ৫০ হাজার ভোটে হারাবেন মমতাকে। তাঁর এই দাবিকে তীব্র ভাষায় কটাক্ষ করেছিল তৃণমূল।

নন্দীগ্রামে মমতা-শুভেন্দুর লড়াই দেখা যাবে কিনা, তার অপেক্ষা শুধু বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget