এক্সপ্লোর

WB Election 2021 News:বীরভূমে বিজেপিকে কর্মীকে ঘুম থেকে তুলে ‘মারধর’, দল ছাড়তে ‘খুনের হুমকি’

ঘরে ঢুকে ঘুম থেকে তুলে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল বীরভূমের লাভপুরে। গেরুয়া শিবিরের অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেওয়া হয়েছে খুনের হুমকি। অভিযোগ অস্বীকার করে শাসকদলের দাবি, তৃণমূলের মহিলা কর্মীর শ্লীলতাহানি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ওই বিজেপি কর্মী।

গোপাল চট্টোপাধ্যয়, বীরভূম: ঘরে ঢুকে ঘুম থেকে তুলে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল বীরভূমের লাভপুরে। গেরুয়া শিবিরের অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেওয়া হয়েছে খুনের হুমকি। অভিযোগ অস্বীকার করে শাসকদলের দাবি, তৃণমূলের মহিলা কর্মীর শ্লীলতাহানি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ওই বিজেপি কর্মী।

ভোট যত এগিয়ে আসছে, ততই তপ্ত হয়ে উঠছে বীরভূমের লাল মাটি। অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগানে সরগরম রাজ্য-রাজনীতি। তার মধ্যেই এবার হিংসার অভিযোগ লাভপুরে। বিজেপি কর্মী বাচ্চু ধীবর লাভপুরের সন্দীপন পাড়ার বাসিন্দা। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপি না ছাড়লে খুনের হুমকি দেওয়া হয়।

লাভপুরের বিজেপি কর্মী বাচ্চু ধীবর জানান, ‘‘গতকাল, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে। শুয়েছিলাম। আমাকে তুলে মারধর করে। বিজেপি করলে বা পার্টি অফিসে গেলে প্রাণে মারার হুমকি দেয় ৷’’

এর প্রেক্ষিতে লাভপুর থানায় অভিযোগ দায়ের করে বিজেপি।  লাভপুরের বিজেপির মণ্ডল সভাপতি বিকাশ আচার্য জানান, ‘‘তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মীকে মারধর করেছে। থানায় অভিযোগ দায়ের করলাম। প্রশাসন ব্যবস্থা না নিলে দলের উচ্চ নেতৃত্বকে জানাব ৷’’

হামলার অভিযোগ অস্বীকার করে অভিযোগকারীকেই অভিযুক্ত করেছে তৃণমূল। শাসক শিবিরের পাল্টা দাবি, দলের এক মহিলা কর্মীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন বাচ্চু। বীরভূমে তৃণমূল সহ-সভাপতি আব্দুল মান্নান জানান, ‘‘তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের শ্লীলতাহানি ধামাচাপা দিতে মারধরের মিথ্যা অভিযোগ করছে বিজেপি ৷’’ সব মিলিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর তুঙ্গে লালমাটির লাভপুরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget