এক্সপ্লোর

WB Election 2021: 'গদ্দারি উনি করেছেন, ওঁর অহঙ্কার চূর্ণ', মমতার আক্রমণের জবাবে দিলীপ

যে এতদিন প্রাণ বাজি রেখে দলকে জেতাল, সে আজ গদ্দার? প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির

পশ্চিম মেদিনীপুর: গদ্দার-কটাক্ষ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তৃণমূলনেত্রীর উদ্দেশ্যেবিজেপি রাজ্য় সভাপতি বললেন, 'বাকিদের গদ্দার বলার অধিকার নেই ওনার।'

সম্প্রতি নির্বাচনী জনসভা থেকে একাধিকবার নাম না করে শুভেন্দু অধিকারীর পরিবারকে গদ্দার করে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী বলেন, "যাঁরা পালিয়ে গেছে গদ্দারি করেছে, তাঁরা কে কত নিয়েছে জিজ্ঞেস করুন। বিজেপির সঙ্গে যারা যোগাযোগ রাখে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি না। তারা গেল আর এল আমার কোনও যায় আসে না। একসময় অনেক সম্মান করতাম ও ভালবাসতাম। আজ সেই গদ্দার, মীরজাফর, বিশ্বাসঘাতকের দল বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছে। আর বলছে ২০১৪ সাল থেকে তাদের সম্পর্ক ছিল। তার মানে ঘরে ঢুকে সিঁদ কেটেছে। এদের থেকে বড় গদ্দার আর কেউ হতে পারে না।"

এদিন পাল্টা আক্রমণ করেন দিলীপ। বলেন, ১০ বছর ধরে নন্দীগ্রামের মানুষ ওনার সঙ্গে ছিলেন উনি কতবার নন্দীগ্রামে গেছিলেন? কেন ওখানে একটা অফিস খুলে উন্নয়ন করলেন না? যে ওখানে এতদিন প্রাণ বাজি রেখে দলকে জিতিয়েছিল, সে আজ গদ্দার হয়ে গিয়েছে। শুভেন্দু, তাঁর বাবা, তাঁর পরিবার তৃণমূলের জন্য সব করেছে। উনি কংগ্রেস ছেড়ে এসে যদি গদ্দার না হন, তাহলে এঁরা কী করে গদ্দার হলেন? 

বিজেপি নেতা প্রলয় পালকে করা মমতার ফোন নিয়ে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে দিলীপ যোগ করেন, আজকে আমাদের পার্টির নেতাকে ফোন করে বলছেন, চলে এসো সহযোগিতা করতে। ওকে গদ্দারি শেখাচ্ছেন? গদ্দারিটা উনি করেছিলেন, সেই জন্যে বাকিদের গদ্দার বলার অধিকার নেই ওনার।

প্রথম দফার ভোটের পর বাকি দফা নিয়ে যথেষ্ট আশাবাদী দিলীপ। বলেন, মর্নিং শোজ দ্য ডে। শুরু হয়েছে ভাল, শেষ হবে ভাল। আমরা বারবার মানুষকে আবেদন করছিলাম, এগিয়ে এসে ভোট দিন। বাহিনী আছে, কমিশন আছে। নিজের অধিকার সুরক্ষিত করুন। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রে কোনও অসুবিধে হয়নি। 

তবে, বাইরে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমাদের দলের ৩ কর্মী খুন হয়েছেন। সাধারণ মানুষ এসব উপেক্ষ করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। গত কয়েকদিন ওখানে করতে পারেনি। ফলস্বরূপ, বিজেপি ওখানে প্রায় আসন জিতছে। ওঁর অহঙ্কার চূর্ণ হয়ে গেছে। এখন অনুনয়-বিনয় করে বিভিন্ন লোককে ফোন করছেন। আবেদন-নিবেদন করছেন। উনি ব্যাকফুটে চলে গেছেন। 

ইভিএম নিয়ে প্রশ্ন তোলার জন্য মমতাকে আক্রমণ করেন দিলীপ। বলেন, ২০১১ ও ২০১৬ সালেও এই ইভিএম এই কেন্দ্রীয় বাহিনী ছিল। তখন তিনি জিতেছিলেন। তাহলে এখন কেন ইভিএম ও বাহিনীকে টার্গেট করছেন? কেন এদের হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন? 

WB Election 2021 news, West Bengal Assembly Election 2021, WB Election 2021, West Bengal Election 2021, WB election, West Bengal election,  Mamata Banerjee, Dilip Ghosh

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget