এক্সপ্লোর

WB Election 2021:চতুর্থ দফার ভোটের আগে সরানো হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিককে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক এসপি পদমর্যাদার আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এক আধিকারিক এ কথা জানিয়েছেন। গত মাসে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত পাওয়ার ঘটনায় ‘নিরাপত্তাজনিত ত্রুটি’র কারণেই  তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার অন স্পেশ্যাল ডিউটি অশোক চক্রবর্তীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হল বলে মনে করা হচ্ছে। 

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক এসপি পদমর্যাদার আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এক আধিকারিক এ কথা জানিয়েছেন। গত মাসে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত পাওয়ার ঘটনায় ‘নিরাপত্তাজনিত ত্রুটি’র কারণেই  তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার অন স্পেশ্যাল ডিউটি অশোক চক্রবর্তীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হল বলে মনে করা হচ্ছে। 

ওই আধিকারিক জানিয়েছেন, অবিলম্বে তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত ১০ মার্চ হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে ফিরে আসার পথে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।  হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে চেপেই রাজ্যজুড়ে ভোটের প্রচার করছেন।

বিরুলিয়া বাজারের ঘটনার জেরে এর আগে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সাসপেন্ড করেছিল। 

শনিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ‘চতুর্থ দফায় হাওড়ায় ভোটে স্পর্শকাতরতা’র পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এক নির্দেশিকায় কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের এসপি অজিত সিংহ যাদবকে হাওড়া পুলিশ কমিশনারেটে  অ্যাটাচ করেছে।  ওই অফিসারকে অবিলম্বে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। কমিশনের নির্দেশে বলা হয়েছে, ওই কর্তব্য সম্পন্ন হওয়ার পর তাঁকে রিলিজ করা হবে। 

 নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে জনসংযোগের সময় আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় হয়। ব্যথা বাড়তে থাকায় তাঁকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হয়। তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। পায়ে প্লাস্টার করা হয়। সেদিন ঘটনার পরই প্রথমে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনামাফিক গোটা ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। সহানুভূতি আদায়ের জন্যই এসব করেছেন বলে দাবি করে বিজেপি।

যদিও, চাপানউতোরের আবহেই দুর্ঘটনার তত্ত্বে সিলমোহর দেন ২ পর্যবেক্ষক। কমিশনে তাঁরা যে রিপোর্ট জমা দেন, তাতে উল্লেখ করা হয়, নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে পরিকল্পনা করে হামলার কোনও বিষয় নেই।

উল্লেখ্য, শনিবার  রাজ্য বিধানসভার চতুর্থ দফায়  ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোট। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট।দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট গ্রহণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget